তুমি সেদিন প্রথম আয়না দেখেছো,
দেখেছো কপালের কালো টিপে
কতো খানি হারাতে পারে হৃদয়।
নিজেকে ছুঁড়ে ফেলে সৈকতে
খালি পায়ে কিছু বালুকণায়
কতটুকু ছায়া নাচাতে পারে খোলা চুলে ।
নিভে যাওয়া সূর্যের পড়ন্ত বিকেলে
সোনালী আভায় মাখা ভালোবাসা
যেদিন দিয়েছিলাম তোমায় দুহাত ভরে।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




