somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৌয়ের সঙ্গে ব্যবসা ফ্রি! প্রতারক পাত্রী হয় বন্ধ্যা নয় ডিভোর্সি

০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০ সেপ্টেম্বরের একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার ৬নং পৃষ্ঠার ৪নং কলামের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনে লেখা_ '২য় বিবাহের পাত্র চাই : ইংল্যান্ডের সিটিজেন সুন্দরী বন্ধ্যার কারণে ডিভোর্স পাত্রীর নিজ ব্যবসা পরিচালনার জন্য সৎ, দায়িত্ববান, বিবাহিত সন্তানসহ পাত্র। (০১৭৪৩০৫৬৬২৩)।' আরেকটি বিজ্ঞাপনের বর্ণনা_ 'নামাজী বয়স্ক পাত্র চাই : সপরিবারে আমেরিকার সিটিজেনশিপ সুন্দরী ডিভোর্সি পাত্রীর একাধিক ব্যবসা পাত্রকে পরিচালনার দায়িত্ব নিতে হবে। পাত্রীর খরচে কানাডা নিবেন । (০১৮৩৪৮১৩১৭২)।'
বৌয়ের সঙ্গে ব্যবসা ফ্রির এমন

রমরমা প্রতারণা বাণিজ্য চলছে রাজধানীজুড়ে। পাত্রীর সবাই হয় ডিভোর্সি নতুবা বন্ধ্যা। বিজ্ঞাপনে উলি্লখিত প্রথম ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। দ্বিতীয় ফোন ধরে এক ব্যক্তি। পরিচয় জিজ্ঞাসা করে সে জানতে চায় প্রয়োজন। বিয়ের আগ্রহ প্রকাশ করলে সে বয়স কত জানতে চায়। জানানো হয় ৪৩। কি করেন_ গার্মেন্টের সুপারভাইজার? আগের বউ আছে? ছাড়াছাড়ি হয়ে গেছে বললে ফোনের অপরপাশ থেকে জানায়, কোনো চিন্তা নেই। আমেরিকায় যাওয়া যাবে কি না প্রশ্নে সে বলে, কাল সকালে ফোন দেন সব জানায় দেওয়া হবে। ফোন দিয়েন কিন্তু ভাই! পরে যখন তাকে বলা হয় এ রকম প্রতারণা কতদিন করবেন তখন ফোন বন্ধ করে দেয় ম্যারেজ মিডিয়ার ওই প্রতারক।
রাজধানীতে এভাবে দেশের বাইরে নিয়ে যাওয়া এবং ধনী পাত্রীর ব্যবসা পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ খুলে বসেছে প্রতারক চক্র। পাত্রীদের অধিকাংশ বন্ধ্যা ও ডিভোর্সি হিসেবে উল্লেখ করে প্রতারক চক্র। অল্প কিছুদিন এক জায়গায় থেকে প্রতারণার কাজ শেষ করে আবার অন্য জায়গায় আশ্রয় নেয় এরা। কখনও ট্র্যাভেল ব্যবসা কিংবা কখনও বায়িং হাউজ এমন পরিচয়ে জমকালো অফিস নেয় এসব প্রতারক চক্র। অফিসের সাজসজ্জা দেখলে কেউ বুঝতে পারবে না প্রতারণার কত বড় ফাঁদ পাতা হয়েছে।
ভুক্তভোগী এক কাপড় ব্যবসায়ী কবীর আহমেদ বলেন, আমি গত বছর এই প্রতারক চক্রের শিকার হয়েছি। আমাকে বলা হয়েছে বিদেশে নিয়ে যাওয়া হবে। প্রথম দুদিন আমাকে কোনো পাত্রী দেখানো হয়নি। এর মধ্যে বিভিন্ন খরচের কথা বলে ২০ হাজার টাকা নেয় এরা। পরের দিন পাত্রীর সঙ্গে দেখা হল মাত্র ৫ মিনিটের জন্য। এদিন আরও ২০ হাজার টাকা নেয় ওরা। বিয়ের জন্য চাপ দিতে থাকলে ওরা বলে ধৈর্য ধরেন শুভ কাজে একটু সময় তো লাগেই। এক সপ্তাহ পরে গুলশানের সেই অফিসে গিয়ে দেখি তালা দেওয়া। কেউ নেই। কিছু নেই। প্রতারণার সঙ্গে জড়িত এক ভুয়া পাত্রী সুমনা (ছদ্মনাম) জানায়, যা আয় হয় তার ৫ ভাগ আমরা পাই। বাকি ৯৫ ভাগ ফার্মের মালিক নিয়ে নেয়। ভুয়া পাত্রী জানায়, সবাইরে ভাগ দিয়ে এ ব্যবসা চলে। ধরা পড়তে হয়। বড় ভাই ছাড়ায় নেয়। আবার ব্যবসা জমে অন্য কোনো জায়গায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা খুব জরুরি। খোঁজখবর নিয়ে যে কোনো কাজ করা উচিত। তিনি আরও বলেন, প্রতারক চক্রের যোগাযোগের পরিধিও বেশ বড়। তাড়াতাড়ি জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়ায়। পাত্র-পাত্রী সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে পত্রিকাগুলো আরও সংবেদনশীল ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ১০:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×