চাঁদনী রাত আঁধফালি চাঁদ; গাড়ি চলে বিরামহীন,
আমি গাড়ির সিটে জানালার পাশে; বাতাস লাগে শিন শিন।
মনটা ব্যকুল কষ্টে আকুল; চায়না যেতে অবুজ মন,
ভাবনা গুলো উড়ায় ধূলো; আসবে কবে শুভক্ষন।
সময় বাড়ে জাপটে ধরে; দু'টি মনের মধুর টান,
দু'জন দুদিক মাঝে ফারাক; হৃদয় কাটে কষ্টবান।
ভাবনার নদী হারায় গতি; উপছে পড়ে ক্লান্ত ঢেউ,
মাতাল হিয়া পাগল পারা; দুঃখ কতো বুঝে কেউ?
রাত বাড়ে মন কাড়ে; আকাশ ভরা কত তারা,
একা আমি দুরে তুমি; উদাসি মন বাঁধন হারা।
হৃদয় নাচে কাছে টানে; মিলনের ওই শুভক্ষন,
বাক্ রূদ্ধ বাঁধায় যুদ্ধ; থমকে দাঁড়ায় পাষান মন।
চলতি পথে হুছট লাগে; জলে ভিজে যায় চোখ,
সুখের দেখা ভাগ্যে লেখা; ঘুচবে কবে এ দুঃখ?
দু'টি মন সারাক্ষণ; কষ্ট কিছু অল্প,
রাত ভোর লেখা শেষ; চাঁদনী রাতের গল্প ।।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



