হারিয়েছে মোর মন দেখিয়া তোমায়,
দূরে বহু দূরে কোন সে অজানায়।
আগে যদি জানিতাম আসিবে আবার,
নিজেও হারিয়ে যেতাম মেঘের ওপার।
পূর্ণিমার চাঁদ জাগে দূর নীলিমায়,
আমিও তো জাগি নিশি তোমারই আশায়।
পাবো কি কভু ফিরে হারানো মন মোর,
তোমারই পরশে কি ভাঙিবে এ ঘুম ঘোর?
কত না সোহাগ সুরে বাজে ও হৃদয়-বীণা,
কাকে যে খুঁজে মরে আমি তো বুঝি না।
জীবন চলার পথে একি মোহ বঞ্চনা,
বলিতে কি পারো তুমি, হে মোর হৃদয়হীনা?
তাং : ১৬.০৯.১৯৯৭ইং- বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



