somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসমানী কটেজ (আসমানী সিরিজ-২)

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনজনকেই এরকম নাটাইয়ের মতো ঘুরানোর অর্থ কি আসমানী?
তুই আমাদেরকে কোথায় নামাতে চাস বলে দে,
আমরা সুরসুর করে নেমে যাই।

ঘর-দোর ছেড়ে আমরা একন বনে বনে
তুই অতটুকুন আর আমরা মধ্যবয়সী
তারপরও তোর কী ক্ষমতা!
আচ্ছা, তুই যদি আমাদেরকে কোথায়ও যেতে বলিস, বলে দে
আমরা তড়তড় করে চলে যাই।

সাজ্জাত অংক ইংরেজীতে ভালো
ফরেস্ট অফিসারের সাথে ওর আলাপ হয়েছে
গত মাসের ২ তারিখ থেকে ঐ ঘরের ছোট নাতনীটাকে পড়াচ্ছে
মাস শেষে ৭০০ টাকা!
গানের বিদ্যা জানা থাকায় মজিদেরও একটা ব্যবস্থা হয়ে গেছে
অফিসারের মেয়েটাকে গান শিখানোর দায়িত্ব পেয়েছে
আর এদিকে তুইও অতটুকুন আর আমিও মধ্য বয়সী
তাই কেউ-ই কোন কাজে আসছিনা,
তুই কি করতে চাস বল, ঝটপট করে দেই
এই দোটানার যন্ত্রনা আর ভালো লাগেনা!

শুনে তোর কেমন লাগবে জানিনা,
বনের মধ্যে আমরা একটা বাড়ির মতো বানিয়েছি
নামও দিয়েছে একটা
‘‘আসমানী কটেজ’’
সাইনবোর্ডটা আমরা তিনজনে মিলে লিখেছি
শেষের আর প্রথম অক্ষটা আমি, মাঝখানের দুটো ওরা দুজনে
দ্যাখ আসমানী, তুই অতটুকুন ্র আমরাও মধ্যবয়সী বলে
তুইও আমাদের হাত ধরতে পারিস না, আর আমিও ঘরের মধ্যে বসে থাকি
পোড়া মাটির মতো, রং বদলে!

সাজ্জাত ফেরে রাত ১০ টায়
দরজার সামনে এসে ক্লান্ত স্বরে ডাকে,
‘‘আসমানী, দরজা খোল, ও বাড়িতে একটা আস্ত গাঁধা পড়াচ্ছি,
মাথা ভর্তি গোবর, ঠিক তোর মতো, যেন কিচ্ছু বোঝেনা!
মজিদটাও দরজায় এসে তোর নাম ধরেই ডাকে
তোকে ভেবে ভেবে ওরা যেন কেমন হয়ে যাচ্ছে
আসমানী, তুই কি করবি কর,
পুড়ে পুড়ে মরে যাচ্ছিতো আমি!




যাইহোক, সাজ্জাত মজিদতো একটা কাজে লেগে গেছে
ওদের দিন ভালোই যাচ্ছে- ‘‘সারাদিন সারামুখে হাসি’’
তোর বিশ্বাস না হলে এসে দেখে যা
এও শুনেছি, অফিসারের নাতনীটা নাকি ওদের কফি বানিয়ে খাওয়ায়
কি বলবো; মজিদটাও যেন কেমন হয়ে যাচ্ছে
ইদানিং বাড়িটার নাম নিয়ে আমার সাথে ও প্রায়ই ঝগড়া করে,
নামটা নাকি ভালো হয়নি!
আরও কিসব কথা!
তাই বলি কি, তুইও যতটুকুন, আমিও মধ্যবয়সী
দুজন যদি হাত ধরাধরি করি খুব বেশি খারপ দেখাবে?
তুই রাজি থাকলে বল, আমি চুপচাপ একটা রিক্সা নিয়ে আসি
কেউ টের পাবেনা, কেউনা!

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×