somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাতারগুল অভিযান (ফটুক পোস্ট)

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্ল্যান-টা বলতে গেলে হুট করেই নেয়া।

কাছাকাছি ৩০ কিলোমিটারের কাছে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট আছে অথচ এখনও তা চক্ষুগোচর হয়নি এটা মেনে নেয়াটা খুব কষ্টকর ছিল।

যাবার আগের দিন আবিষ্কার করলাম কিভাবে যাবো,কই যাবো,কি কি লাগবে তার তেমন কিছুই দেখি জানিনা!অবশেষে কিছু ট্যুরিস্ট সাইট থেকে হাল্কার উপর ঝাপসা তথ্য নিয়ে আল্লাহর নামে শুরু হল আমাদের "অপারেশন রাতারগুল"...

যাহোক সকাল ৯টায় বের হবার কথা থাকলেও বাঙ্গালী ঐতিহ্য বহাল তবিয়তে রক্ষা করে সাড়ে ১০টা নাগাদ বের হলাম।
মানুষ ৭ জন আর বাহন ৩ চাক্কার সিএনজি... :P(এক সিএনজি তে ৭ জন ওঠা গিনেজ বুকে নাম লিখানোর চেয়ে কম কিছু না)
দুই জন কে তুলে দেয়া হল সিটের পেছনে ইঙ্গিনের উপর আর বাকি ৫ জনের অবস্থাও "রাস্তা ফুরাইলে কাইন্দা বাঁচি" অবস্থা... :P


দুপুর ১২টার দিকে সারিঘাট চলে আসলাম।
নাহ!সিএনজি আর না!যথেষ্ট শিক্ষা হয়েছে!
এবার গোয়াইনঘাট গামী হিউম্যান হলারে সওয়ার হলাম ৭জন।
রাস্তার একপাশে ইনফিনিটি মার্কা সবুজ আর অন্য পাশে মেঘালয়ের পাহাড়্গুলো যেন আমাদের দিকে ড্যাবড্যাব করে চেয়ে আছে!

দুপুরের তুখোড় রোদে অমন পাহাড়ের রুপ দেখে সত্যি চোখ না পুড়ে যেয়ে থাকতে পারে না...


মুশকিল বাধল একখান যে,এলাকার কেউ-ই রাতারগুল বলে কিছু জানে না!আমরা তো ভয় পেলাম!ভুল যায়গায় আসলাম না তো?
এদিকে সঙ্গে আবার ৬জন-কে সাথে নিয়ে আসছি।ভুল হলে নগদ ধোলাই... :P


গোয়াইন ঘাট নেমে তাই সরাসরি বাজারের ওপার ফরেস্ট অফিসে চলে গেলাম।(এইডা যে কোন আবুলে ফরেস্ট অফিস কয় আল্লাহ-ই জানে!নদীর পাড়ে একটা কোনরকম পাকা ঘর আর ঘরের ভিত্রে ছাগল সমেত মানুষ!মনে মনে কই ভুলে কি ছাগলের খামারে আইসা পড়লাম নাকি!!!)
অবশেষে পোদ্দার টাইপ কেও একজন এসে আমাদের জানে পানি সরবরাহ করে বললেন যে রাতারগুল সোয়াম্পফরেস্ট বলে যায়গাটা বাস্তবেই আছে!


তড়িত গতিতে একজন মাঝি-ও জুটে গেল।মাঝি জানালো নৌকায় যেতে দুই থেকে দেড় ঘন্টা লাগবে বনে,আর ঘুরে ফিরে আসতে ৩ঘন্টার মত লাগবে।
আমরা বলি ,কয় কি!৫ধন্টা নদীতে নৌকায়!আমি তো পারলে আনন্দে তখনই নদীতে ঝাপ দেই!:P
ভয় একখান...সাঁতার জানিনা... :(


নাস্তা-টাস্তা কিনে সবাই যে যার মতো কাড়াকাড়ি করে পছন্দ মতো জায়গা নিয়ে নিলাম ট্রলারে।
নৌকা তখন মাঝ নদীতে।হঠাত বিনা নোটিশেই বৃষ্টি!এ যেন মেঘ না চাইতেই সুনামি!
আমাদের আর পায় কে!
সবাই যেন একদিনের জন্য সবকিছু ভুলে গিয়েছে!
বিশাল নদীর মাঝে বৃষ্টিহত(বৃষ্টি দ্বারা আহত) ৭ যুবক আসলেই এক দিনের জন্য সব ভুলে গিয়েছে...
আমরা যখন পুরোদস্তুর কাকভেজা তখন থেমে গেল বৃষ্টি।
নদীর পানি হয়ে গেল ভয়ানক শান্ত।
পানিতে তাকালে মনে হয় উপরেও আকাশ নিচেও আকাশ।আমরা যেন স্বচ্ছ পারদের সমুদ্রে রয়েছি...


বনে ঢুকতে গিয়ে তো সবার মুখ হা!
আল্লাহ!এ কই আসলাম!এত্ত সুন্দর ক্যান???
দুই পাশে বন আর আমরা পানি কেটে এগুচ্ছি আর মুগ্ধ হচ্ছি!
কিভাবে সম্ভব এত মুগ্ধকর হওয়া!
বনটা সম্পুরনই ভেসে আছে পানিতে আর আমরা যাচ্ছি কিলবিল করে আঁকাবাকা জলাশয় ধরে...
আমি ভাবছি এর মাঝে হারিয়ে গেলেও বিনাদ্বিধায় জীবন পার করে দেয়া যাবে...
খুব একটা বেশিক্ষন থাকা হল না।
এবার চলে আসার পালা।
একরকম মনের সাথে জোর করেই নৌকা ঘুরল উল্টা পথে।
সবার চোখে ক্লান্তি আর মনে কিছু কিলবিলে অপূর্ব স্মৃতি...






*কিভাবে যাবেনঃসিলেট শহরের যেকোনো যায়গা থেকে সিএনজি সারিঘাট যাবে।ওখান থেকে সিএনজি বাঁ হিউম্যান হলারে গোয়াইন ঘাট নেমে বাজারের শেষ মাথায় পাবেন ফরেস্ট অফিস।সেখানেই পাবেন ট্রলার।বনের শুরুতেই ট্রলার ছেড়ে ছোট ডিঙ্গি নৌকা নিতে হবে।


*সতর্কতাঃ
১। এই যায়গাটি মোটেও গতানুগতিক ট্যুরিস্ট বান্ধব যায়গা নয়।৫ঘন্টা যখন পানিতে থাকবেন তাই ফার্স্ট এইড সাথে আনতে ভুলবেন না।
২। যায়গাটি খুব একটা নিরাপদ-ও বলা যায় না।তাই দুপুরের পর ওদিকে না যাওয়া উচিৎ।আর যখন-ই যান গোয়াইনঘাট থানায় অবশ্যই জানিয়ে যাবেন।
৩।বৃষ্টি হতে পারে।এজন্য ছাতা নিয়ে যাবেন।আর ভেজার সখ থাকলে অন্তত পলিব্যাগ নিয়ে যাবেন যেন মোবাইল,ক্যামেরা না ভিজে।
৪।বনে সাপ,বিষাক্ত পোকা থাকে।এদের থেকে সাবধান।






#যারা যাচ্ছেন তাঁদের জন্য অগ্রিম শুভকামনা... :)


ইচ্ছে করেই বনের বেশী বিবরণ দেই নি।ছবিগুলো দেখে আন্দাজ করে নিন :)
আর ভাল ক্যামেরা নেই বলে ভাল ছবি-ও তুলতে পারি নি।
তাই আগে থেকেই স্বীকার করে রাখি,বনের ছবি গুলো আমার তোলা নয় :)



১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×