somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনির মিয়ার একটি সন্ধ্যা

২০ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনির মিয়ার মন খারাপ । মন খারাপের বিশেষ কোন কারণ তিনি খুঁজে পাচ্ছেন না । কিন্তু তবুও তাঁর মন অসম্ভব খারাপ । মন খারাপের কারণে তিনি অফিসের কাজেও ঠিক ঠাক মনোযোগ দিতে পারছেন না । বার বার তাঁর হিসেবে ভুল হয়ে যাচ্ছে । ৩০ হাজার টাকার ৫টি বান্ডিলের মধ্যে তিনি বার বার প্যাঁচ লাগিয়ে ফেলছেন । তাঁর বয়স অবসরের কাছাকাছি এসে গেছে প্রায় । এই বয়সে শিশুতোষভাবে কেন হঠাৎ মন খারাপ হচ্ছে তিনি ভেবে পাচ্ছেন না । এমন না যে তিনি অবসরে যাচ্ছেন এ জন্য তাঁর মন খারাপ । তিনি বরাবরই তাঁর চাকরিটাকে অপছন্দ করতেন । তিনি যে চাকরি করেন সেটাকে ভালবাসার কিছু নাই । এই চাকরি হিসাব মেলানোর চাকরি । ঘণ্টার পর ঘণ্টা বসে বসে হিসেব মিলিয়ে যাওয়াই ছিল তাঁর কাজ । চাকরীতে হিসেব মিলাতে পারলেও তিনি জীবনের হিসেব মিলাতে পারেন নি ।

চাকরি পাবার কিছুদিনের মাথাতেই তিনি বিয়ে করেছিলেন । পাত্রী দেখা , পাত্রী পছন্দ করে বিয়ে করা এসব তাঁর কখনও পছন্দের ছিল না । বাবা মা এসে বলেছিল এই মেয়েটাকে পছন্দ করেছি । উনি বলেছিলেন , তোমাদের পছন্দই আমার পছন্দ । এরপর পরই তাঁর বিয়ে হয়ে গেল । তাঁর সংসার বেশ ভালই চলছিল । মাসের শেষে সবসময় একটা টানাটানি পরে যেত । তিনি ব্যপারটা মেনে নিয়েছিলেন । কিন্তু তাঁর স্ত্রী ব্যপারটা সেভাবে মেনে নেয়নি । অতঃপর তাঁকে নিঃসঙ্গ অবস্থায় রেখে তাঁর স্ত্রী চলে যায় । মনির মিয়া এই ব্যপারটিও বেশ স্বাভাবিকভাবে নিয়েছিলেন । তারপরে আবারও তাঁর বিয়ের চেষ্টা করা হলে তিনি এড়িয়ে যান । এরপর বেশ কয়েকটি বছর চলে যায় । ছা পোষা জীবনের বেশিরভাগ তিনি কাটিয়েছেন মেসে ।এই মেস খুঁজতে যেয়ে ঢাকা শহরের অলি গলি সবকিছুই তাঁর চেনা হয়ে গেছে । বছরে বছরে তিনি তাঁর আবাস পালটিয়েছেন । একা মানুষ , তাই অল্প অল্প করে তিনি বেশ কিছু টাকাও জমিয়েছেন ।

অফিস ছুটি হয়ে গেছে । মাঝে মাঝেই চিন্তার অতল সাগরে তিনি ডুবে যান । যখন চিন্তা করতে থাকেন তখন স্রোতের মত একটার পর একটা চিন্তা আসতে থাকে । তিনি কোন কূলকিনারা খুঁজে পান না । আজ যেমন ছুটি হয়ে গেছে , তবু তিনি টেরই পেলেন না । এমন মাঝে মাঝেই হচ্ছে আজকাল ।

মনির মিয়া অফিস শেষে পার্কে গিয়ে বসলেন । খুব ধীরে কালফ্রেমের চশমাটা হাতে নিয়ে শার্টের কণা দিয়ে মুছে আবার পড়লেন । এরপর মনির মিয়া হু হু করে কেঁদে ফেললেন । অনেক কষ্টে কান্না চাপা দেবার চেষ্টা করছেন , কিন্তু তিনি পারছেন না । আধো আলো আধো আঁধারে মনির মিয়া নিঃশব্দে কেঁদে যাচ্ছেন । জীবনের একটি দীর্ঘ অংশ কেটে গিয়েছে অফিসের কোনার ঘরটিতে বসে । মনির মিয়া হিসেবের পর হিসেব মিলিয়ে গেছেন । নিজের জন্য কোন হিসেব মিলাতে পারেন নি । একটি দীর্ঘ জীবন হারিয়ে গেছে । উদ্দেশ্যবিহীন ভাবে কেটে গেছে প্রতিটি দিন । বেঁচে থাকার জন্যই তিনি বেঁচে আছেন । মনির মিয়া তাই কাঁদছেন , মন ভরে কাঁদছেন । জীবন তাঁকে কিছু দেয়নি , তিনি নিজেও নিজেকে কিছু দিতে পারেননি । তাই আজ তিনি নিজের জন্য একটি কান্নাভরা সন্ধ্যা বরাদ্দ রেখেছেন । শুধুই নিজের জন্য একটি সন্ধ্যা ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×