হিন্দু মেলা ১৮৬৭ সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম আয়োজিত হয়েছিল । রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও নবগোপাল মিত্র ছিল প্রথম হিন্দু মেলার আয়োজক । হিন্দু মেলার প্রথম সচিব ছিল গণেন্দ্রনাথ ঠাকুর । প্রথম দিকের হিন্দু মেলা উদ্বোধন করা হত চৈত্র সংক্রান্তির দিন। এই মেলাতে নব গোপাল মিত্র আনুষ্ঠানিক ভাবে ঘোষনাদেয় যে হিন্দুরা এক জাতি এবং ভারত হিন্দুদের দেশ । মুসলিমদের থেকে জাতিগত ভাবে নিজেদের পৃথক করে জাতিকে হিন্দুধর্মের ভিত্তিতে দাঁড় করিয়ে তৎকালিন পরিস্থিতিতে শক্তিশালীকরার সংকল্প তারা গ্রহন করে । যারা এই মেলার পৃষ্ঠপোষক ছিল তারা হল রাজা কমলকৃষ্ণ রমানাথ ঠাকুর, কাশীশ্বর মিত্র, দুর্গাচরণ লাহা, প্যারীচরণ সরকার, গিরিপণ্ডিত তারানাথ তর্কবাচস্পতিশচন্দ্র ঘোষ, কৃষ্ণদাস পাল, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত জয়নারায়ণ তর্কপঞ্চানন, পণ্ডিত ভারতচন্দ্র শিরোমণি, সত্যেন্দ্রনাথ ঠাকুর গণেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর যখন হিন্দু মেলা শুরু হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ছয় বছরের বালক মাত্র। কিন্তু কয়েক বছর পরেই তিনি এই মেলার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ১৮৭৫ সালে রাজনারায়ণ বসুর সভাপতিত্বে আয়োজিত হিন্দু মেলায় তিনি একটি স্বরচিত কবিতা পাঠ করে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




