somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রীপুরে ৮ হাজার শ্রমিককে ঘিরে রেখেছে কয়েক হাজার জনতা

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীপুরের সিংগারদিঘী গ্রামের সি-গাল নামক একটি পিকনিক স্পটে সাভারের আশুলিয়া থেকে বনভোজন করতে আসা পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ উভয়পক্ষের দুই শতাধিক লোক আহত হয়েছেন।

রাত ১১টা পর্যন্ত পিকনিক স্পটে আটকা পড়া প্রায় ৮ হাজার শ্রমিককে ঘিরে রেখেছে হাজার হাজার জনতা।

গুরুতর আহত ৭০/৮০ জনকে মাওনা চৌরাস্তার আলহেরা, বিল্লাল মাস্টার, নোভা, একে মেমোরিয়াল, শ্রীপুর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পোশাক কারখানার শ্রমিক ও গ্রামবাসীসহ ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের সি-গাল পিকনিক স্পটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশপাশের চার-পাঁচ গ্রামের লোকজন বনভোজনে আসা শ্রমিকবাহী ৭০টি বাস ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার-পাঁচ গ্রামের বিক্ষুব্ধ লোকজন শ্রমিকদের পিকনিক স্পটে অবরুদ্ধ করে রেখেছিলেন।

শ্রমিকদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার আশুলিয়া এলাকার টুঙ্গাবাড়ি, কাঠগড়া ও জামগড়া গ্রামে অবস্থিত গ্রিনলাইফ গ্রুপের পোশাক তৈরির ৫টি কারখানার প্রায় সাড়ে ৮ হাজার শ্রমিক কর্মচারী নিয়ে শুক্রবার সকাল ৯টায় সী-গাল পার্কে বার্ষিক বনভোজনে আসেন। দিনভর আনন্দ উল্লাসে তারা বনভোজন শেষে সন্ধ্যায় সি-গালের প্রশস্ত মাঠে নিজস্ব ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কারখানার কর্তৃপক্ষ।

এ সময় কারখানার গেট থেকে এক শ্রমিকের একটি মোবাইল ছিনতাই হয়। শ্রমিকরা একজন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে ভেতরে নিয়ে যান। এলাকার ৫/৬ জন ছেলে আটককৃতকে ছাড়িয়ে আনতে পার্কের ভেতরে যেতে চান। শ্রমিকরা বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় । পরে এলাকার ছেলেরা অনুষ্ঠানস্থল থেকে ২ শ্রমিককে ডেকে নিয়ে বেদম পেটুনি দেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক একত্রিত হয়ে পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। শ্রমিকরা অনুষ্ঠান শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে সিংগারদিঘী গ্রাম ছাড়াও আশেপাশের কপাটিয়াপাড়া, চকপাড়া, আক্তাপাড়া, সিংদিঘীসহ ৫/৬ গ্রামের হাজার হাজার লোক একত্রিত হয়ে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বিক্ষুদ্ধ গ্রামবাসী শ্রমিক বহনকারী ৯৬টি গাড়ির মধ্যে ৭০টি গাড়িই ভাংচুর করে। এ সময় কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু ফয়সাল মোসাব্বের সাইমন, সিইও পাকিস্তানের নাগরিক জাওয়াদ জালাল সাকিব, কর্মকতা মিলন, লুৎফর রহমান, এলাকার কাউসার মাহমুদ, আবুল হোসেন, হাবিব, কুদ্দুসসহ শতাধিক শ্রমিক ও এলাকাবাসী আহত হন। তখন সি-গালের ভেতরে থাকা নারী-পুরুষ শ্রমিক ও তাদের শিশু সন্তানসহ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। সীমানা প্রাচীর টপকে পালানোর সময় আহত হন অনেকেই।
Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×