somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান রাজনীতির ভয়ঙ্কর পরিণতি

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না। শীঘ্রই দেশে ব্যাপক এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। এ পর্যন্ত আমরা সকলে অনুধাবন করতে পারছি বেশ স্পষ্টভাবেই। তবে দেশ কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কেন যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে, তা বুঝতে হলে কিছু কঠিন বাস্তবতাকে স্বীকার করে নিয়ে বিশ্লেষণ করলেই আমরা দেশের শত্রুদের মূল লক্ষ্য চিহ্নিত করতে পারবো। সেই সাথে আরো কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হবে যা সাধারণ জনগণের পক্ষে বিশ্লেষণ ব্যতীত বুঝতে পারা কঠিন।

সাম্প্রতিককালে আমরা বিশ্ব মুসলিম দেশসমূহে দেখতে পাই ব্যাপক রাজনৈতিক হানাহানি আর ধ্বংসযজ্ঞ। সেই আলজেরিয়া থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত। ৬টি মুসলমান দেশে বর্তমানে আমেরিকা ও ন্যাটো বাহিনী ড্রোন দিয়ে অকাতরে মুসলমানদের শহীদ করে যাচ্ছে। যে কোনো একটি মুসলমান দেশে দুইটি দলের মধ্যে বিবাদ শুরু করে দিয়ে যুদ্ধ বাঁধানো তাদের জন্য একটি ধারালো ছুরি দিয়ে আপেল কাটার মতোই সহজ কাজে পরিণত হয়েছে। এদেশে রাজনৈতিক হানাহানির জন্য পত্র-পত্রিকায়, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা সকলেই উদ্বেগ প্রকাশ করবে। তাদের কিছু হোমরা-চোমরা এদেশ ঘুরে যাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবে, তাদের উদ্বেগের কথা জানাবে।

আসলে সবই হচ্ছে ভাওতাবাজি আর ভুয়া মিডিয়া কার্যক্রম। সরকারকে তাদের গোপন পরামর্শ হবে। ‘এরা আল কায়দা, শেষ করে ফেল এদেরকে আমরা তোমাদের সাথে আছি।” আবার অপরদিকে সউদী রাজার বিভ্রান্ত ইসলামিক দল আছে, যেমন জামাত-শিবির, আহরে হাদীছ, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম গং এদেরকে বলবে, এ সরকার নাস্তিক, আত্মঘাতী বোমারু দিয়ে এদেরকে খতম করা ছাড়া পবিত্র দ্বীন ইসলাম উনার মাঝে টিকে থাকার কোনো উপায় নেই।

সউদী রাজার মগজধোলাইকৃত হুজুররা এদেশের মাদরাসাসমূহে শিক্ষকতা করে, ওরাই কিশোর বয়সের ছেলেদের আত্মঘাতী বোমারুতে পরিণত করে। সরকার যতো বেশি শক্তি প্রয়োগ করবে, নিষ্পেষণ চালাবে। নাস্তিকতাকে প্রত্যয় দিবে ততই তাদের জন্য সুবিধা আত্মঘাতী বোমারু তৈরিতে।

দেশব্যাপী যে খবরটা ব্যাপকভাবে ছড়িয়েছে তাহলো, হাজার হাজার হেফাজতের নিরীহ সমর্থকদের হত্যা করা হয়েছে, রাতের আঁধারে তাদের লারশ প্রজ্জ্বলিত ইটের ভাটায় নিক্ষেপ করা হয়েছে এবং সব্জির ট্রাকের নিচে রেখে ভারতে পাচার করা হয়েছে আলামত নিশ্চিত করার জন্য। সত্য মিথ্যা মহান আল্লাহ পাক তিনি জানেন, তবে এটা ঠিক খবরটি অত্যন্ত মর্মান্তিক এবং উপযুক্ত তাদের জন্য, যারা আত্মঘাতী বোমারু তৈরি করে। এখন ওইসব নিরীহ কিশোরদের আত্মঘাতী বোমারু হিসেবে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে নিয়োগ করা হলে কে সবচেযে বেশি দায়ী?

আজ আমাদের দেশের সাংঘর্ষিক পরিবেশ তার ধারাবাহিকতার দিকে যদি নজর দেই তবে দেখতে পাবো নরকের কীট কাদের মোল্লাকে ফাঁসি দিলে নাস্তিক ব্লগারদের শাহবাগ আন্দোলন শুরু হয় না। আর সরকারি তত্ত্বাবধানে ওই নাস্তিকতার আন্দোলন চলতে না থাকলে হেফাজতে পবিত্র দ্বীন ইসলাম উনার জন্ম না হলে শাপলা চত্বরে এহেন নিষ্পেষণমূলক ঘটনা ঘটে না। সবশেষে বাজারে ছড়িয়ে দেয়া হয়, শত শত, হাজার হাজার নিরীহ মানুষ হত্যার গুজব যা যে কোনো একটি দেশকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে বাধ্য। হত্যাকান্ডের ঘটনাটির গ্রহণযোগ্যতা বেশি এই কারণে যে, ঘটনা ঘটার পূর্বে অত্র এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়, সাংবাদিকদের সরিয়ে দেয়া হয়, সরকারি কিংবা দলীয় টিভি চ্যানেলসমূহ ব্যতীত অন্যান্য চ্যানেলসমূহ বন্ধ করে দেয়া হয়, প্রচুর গোলাগুলির শব্দ আশেপাশের এলাকাবাসী শুনতে পায়।

সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত সেই দুইটি তা হচ্ছে ঘটার পূর্বে বেশ কিছু মিউনিসিপালিটির আবর্জনা পরিষ্কার করার ট্রাক অত্র স্থানে জড়ো করানো হয় এবং ঘটনার পর অত্র এলাকাতে ফায়ার ব্রিগেডের পানির ব্রাউজার দিয়ে পানির ব্যবস্থা করে পরিষ্কার করা হয়। সকাল হওয়ার পূর্বে আবর্জনা পরিষ্কারের ট্রাক এবং ফায়ার ব্রিগেডের গাড়িসমূহ যার যার কাজ সম্পন্ন করে স্থান ত্যাগ করে।

খ্রিস্টান শক্তি আজ সমস্ত পৃথিবী জুড়ে মুসলমানদের শহীদ করে যাচ্ছে প্রতিনিয়ত। পাশের দেশ ভারত নির্বিচারে ওই দেশের মুসলমানদের তো শহীদ করছেই তার উপর প্রতিনিয়ত সীমান্তের ৪/৫ জন বাংলাদেশী মুসলমানকেও শহীদ করে যাচ্ছে। অপর একটি পাশের দেশ মায়ানমারের মুসলমানরাও শান্তিতে নেই, লক্ষ লক্ষ মুসলমানকে ওই দেশেও শহীদ করা হচ্ছে। বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে ভিটামাটি ছাড়া করা হচ্ছে। আর আমরা আমাদের দেশের মুসলমানদেরকে নিয়ে কি করছি? নাস্তিকদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় পবিত্র দ্বীন ইসলাম উনার বিশ্বা এবং মর্যাদাকে জঘন্যভাবে আঘাত করে ভ্রান্ত আক্বীদার হেফাজতে ইসলামের পতাকা তলে মুসলমানদেরকে আন্দোলনে নিয়ে এসে প্রতিবাদী করে তারপর মরণ আঘাত করা হচ্ছে। এ যেন মুসলমান ধ্বংসের একেবারে ছকে বাধা ধারাবাহিক কার্যক্রম।

আমাদের বুঝতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, বিএনপি ক্ষমতায় যেতে চায়, আমেরিকা এবং তদীয় ইহুদী-খ্রিস্টান শক্তি এদেশের মুসলমানদের ধ্বংস দেখতে চায়। আর পার্শ্ববর্তী দেশ ভারত ওই ধ্বংস ছাড়াও ৯৫ ভাগ মুসলমানের এই দেশটিকে দখল করতে চায়। এদেশের চিন্তাশীল নিরপেক্ষ বিবেকবানদের বিষয়টি নিয়ে যোগাযোগ, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। বুঝতে হবে এই অসম যুদ্ধে পৃথিবীর সকল মুসলমান দেশ প্রতিনিয়ত পরাজিত হচ্ছে।

তাদের সেনাবাহিনী কিংবা গোয়েন্দা বাহিনী কিছুই করতে পারবে না দেশ তথা জনগণের স্বার্থ রক্ষার্থে। বিশ্ব মুসলমানকে ওহাবী চেতনা মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই বাস্তবতাটুকু যতোদিন মুসলমানরা বুঝতে না পারবে ততোদিন পর্যন্ত পরাজয়ের ধারা থেকে কস্মিনকালেও জয়ের ধারায় প্রত্যাবর্তন করতে পারবে না।

বুঝতে হবে যে, মুসলমান দেশসমূহের নেতৃত্বে পচন ধরেছে বলেই বিশ্ব মুসলমানদের আজ এই করুণ পরিণতি। মহান আল্লাহ পাক তিনি আমাদের দেশকে মুসলমানদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন। পবিত্র দ্বীন ইসলাম তথা মুসলমানদের নেতৃত্বে জ্ঞান, প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি দান করুন। আমীন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×