somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল ও জোছনায় সিক্ত

১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"আবার যদি না জন্মাত মৃত্যুতে সে হাসতো না,
আসবে আবার নইলে ধরায় এমন ভালবাসতোনা। "


কাজী নজরুল, তোমার কবিতার ২টি লাইন, ভাল লাগার ছিলো, কিন্তু ভালোবাসার ছিলো না। আচ্ছা তুমি কি পূ্নর্জন্মে বিশ্বাস করতে, না হলে এই লাইন ২ টি কেন লিখলে? আমি কোনদিন করিনি। কিন্তু এখন অনেক ইচছা করে পূ্নর্জন্মে বিশ্বাস করতে, প্রচন্ড ইচ্ছা করে আবার জন্ম নিতে, সেই জন্মে সে নিশ্চয় আমাকে ছেড়ে যাবেনা।

প্রিয়তমা তোমাকে বলছি, তুমি না থাকার দিন গুলোতে আমার স্বপ্নগুলো এখন দিকভ্রান্ত, প্রিয় ঘুমেরা এখন যাযাবর। রাত যত বাড়তে থাকে স্বপ্ন গুলো তত বেশি ছুটাছুটি করতে থাকে আর ঘুমেরা যায় পাড়া বেড়াতে। আমার জানালার গ্রিল বেয়ে চাঁদের মায়াবী আলো এখন আর আমার গায়ে এসে পড়েনা, চাঁদের আলোতেও এখন বেদনা জড়ানো থাকে। যে চাঁদের আলোতে আমি স্বপ্ন দেখতাম, সে আলোতে স্বপ্নরা এখন দূর থেকে করুণা নিয়ে অসহায় আমাকে দেখে ছটফট করতে। তুমি চলে যাবার সাথে সাথে ওরাও আমাকে ছেড়ে যাচ্ছে। ওদের ই বা দোষ কি বলো? ওদের কে তো আমি-ই লালন পালন করে বড় করেছি আর এখন আমি-ই কিনা বেচে থাকতে চাচ্ছি ওদের উপর ভর করে। ওদের কে তাই আর লালন না করে এখন আমি যন্ত্রনা লালন করি। স্বপ্নেরা জানালার গ্রিলে দোল খেতে খেতে দেখে যন্ত্রনা আর আমিতে মিলেমিশে একাকার।

ঘুম, আমার আপন ঘুমেরাও এখন আমার অনেক দূরের প্রতিবেশি। যে আমাকে পরপর ২৪ টা কল দিয়ে ও জাগাতে পারোনি, সেই আমি এখন জেগে উঠি পাশের বাসার ভাঙ্গা ট্যাপ দিয়ে ফোটা ফোটা পানি পড়ার শব্দে। একটা অস্থির নিরবতার মাঝে গলার মধ্যে এক খন্ড জমাট মেঘ নিয়ে ঘোলাটে চোখে মোবাইলের স্ক্রীনের দিকে তাকিয়ে থাকি। ২৪ টা না হোক, ১ টা ফোন যদি আসে!

তাকিয়ে থাকতে থাকতে মাঝে মাঝে স্বপ্ন আর কষ্ট মিলেমিশে একাকার হয়ে ঝরতে থাকে। আমি গুনে গুনে তাদের আলাদা করতে পারিনা......এখন আর আলাদা করতে যাই ও না। তুমি কি জানো কয়টা স্বপ্ন আর কয়টা কষ্ট মিলে একটা ফোটার জন্ম হয়? হাইড্রোজেন আর অক্সিজেন এর বদলে স্বপ্ন আর যন্ত্রনা থেকে জন্ম বলেই তো ওদের স্বাদ এতো নোনতা। তুমি ভয় পেও না, আমার চোখ থেকে গড়িয়ে ভালবাসার দাবি নিয়ে ওরা কখনো তোমার চলার পথকে পিচ্ছিল করতে যাবে না। ঘাম আর অশ্রুতে সিক্ত আমার বালিশটাই যথেষ্ট ওদেরকে শুষে নেবার জন্য।

মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছা করে একটা তীব্র চিৎকার দিয়ে রাতের এই অসহ্য... ... এই অসহ্য নিরবতাকে ভেঙ্গে দেই। শুধু ইচ্ছা-ই করে চিৎকার আর দেয়া হয় না, হবে কি করে আমার চিৎকার যে তার রূপ বদল করে এখন আর্তনাদের মুখোশ পরে বসে আছে। সে আর্তনাদে হয়ত রাতের নিরবতা সামান্য বিরক্ত হবে, কিন্তু আরো অনেক জায়গায় যে নিরবতার যে শূন্যতার জন্ম হয়েছে তাদের কি হবে? আমার তাই আর আর্তনাদ ও করা হয় না, চাঁদের জোছনা আর কষ্ট-স্বপ্নের জলে মিলেমিশে সিক্ত আমি বিছানার এক কোনে নিথর হয়ে পড়ে থাকি। জোছনায় এবং জলে। ...... তোমাকে জলজোছনার মায়াতে সিক্ত করতে যতবার আমি জলে ও জোছনায় নামি, আমার জল হয় কাদা আর জোছনায় নামে চির অন্ধকার।

এভাবেই রাতগুলো কেটে যাচ্ছে, এভাবেই কেটে যাবে, এভাবেই কেটে যায়।

আমি সুন্দর আছি, তুমি নিশ্চয়ই ভালো থাকবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×