somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম দেখা, প্রথম প্রেম, অতঃপর ............

১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফল ২০০৩, আমার ২য় সেমিষ্টার। কোর্স নিলাম ৩ টা, ইংলিশ-১০১, সিএসই-১০৫ আর বাস-১০১।

সেমিষ্টার ব্রেকে মাত্র-ই এক ফ্রেন্ডের নানা বাড়ি থেকে ঘুরে এসে বেশ উৎফুল্ল মনেই সেমিষ্টার শুরু করলাম। প্রথমদিনে ছিল ইংলিশ-১০১ ও সি.এস.ই-১০৫ এর ক্লাশ, সি.এস.ই-র কোর্সেতো মেয়ে থাকার প্রশ্ন-ই আসেনা, আর ইংলিশ কোর্সে ও মেয়ে মাত্র ১ জন (সরি ২ জন, ম্যান [MAN- Masrufa Ayesa Nusrat] কে তার নামের কারনে সবসময় ম্যান ই মনে হতো ) । তাই সকল আশা, ভরসা, প্রতাশা নিয়ে পরদিন গেলাম বাস-১০১ এর ক্লাশে।

ক্লাশে ঢুকেই সবার সামনের সারির কোনের দিকের ফাকা সিটে বসে পড়লাম (দরজার কাছাকাছি), একে একে ছেলে মেয়ে এসে ক্লাশে বসছে, সবাই অপরিচিত এবং কাউকে দেখেই দিলে গিটার বাজতেছে না। আমার পাশের ২ টা সিট ফাঁকা, তারপরের সিটে একজন মেয়ে বসা, সম্ভবত গ্লোরিয়া নাম ছিলো (পরে জেনেছি)। এ সময় একজনকে দেখলাম ক্লাশের দরজা দিয়ে ঢুকছে।

শরৎ এর সাথে মিল রেখেই নীল সাদা রঙের থ্রী-পিছ গায়ে। পান পাতার মতো গোল একটা মায়াবী মুখ, সারাক্ষন-ই চোখে মুখে একটা হাসির আভাস, কপালের ঠিক মাঝখানে একটা কালো টিপ আর চোখে হালকা কাজল দেয়া। প্রসাধনী বলতে এইটুকুই, লম্বা চুল বেনী করে রাখা। দেখেই কোথায় যেন কি একটা হয়ে গেল, কোথায় যেন গিটার বেজে উঠলো, সবকিছু দেখতে লাগলাম স্লো মোশনে, ব্যাকগ্রাউন্ডে কবিতা চলতে লাগলো

কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত-না -
সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা,
বসন্তের বন হতে আসে পুষ্পভার,
চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার।
লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
তোমারে দুর্লভ করি করেছে গোপন।
পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা -
অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।

দেখলাম, মুগ্ধ হলাম, বাকরুদ্ধ হলাম। আমার বাম পাশের ২ টা সিট ফাঁকা, আমি আস্তে করে উঠে আমার পাশের সিটে গিয়ে বসলাম আর মনে মনে আমার বুদ্ধির খুব তারিফ করতে লাগলাম, তুমি এখন যে পাশের সিটেই বসোনা কেন প্রেয়সী, তোমাকে এখন আমার পাশেই বসতে হবে।
আমার কল্পনার মানবী ক্লাশে ঢুকে পড়েছে, এবার বসবে !!!!!!!!!!!!!

এরপর সব চির অন্ধকার, পোড়া পোড়া গন্ধ পেতে লাগলাম !!!!!!!!!
সম্মানিত ভদ্রমহিলা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, আমি সেহেলী পারভীন, আপনাদের টিচার।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×