আমার মগজ আনা হয়েছে বার্মিংহাম প্যালেস-এর রেফ্রিজারেটর থেকে
আর তা রাখার শক্ত খুলি দিয়েছে পেন্টাগন
এই দারুন মেরুদন্ড ইজ মেইড বাই জাপান
বুকের হাড়্গুলো এক্কেবারে খাটি ইন্ডিয়ান
ও আমার প্রিয়তমা, বিশ্বাষ করো
আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক।
আমার সৎ বাবা রক্ত বেচা টাকা দিয়ে
এই একজ়োড়া চোখ বানিয়ে এনেছে ভ্যাটিকান সিটি থেকে
আর তার দৃষ্টির গভীরতা দিয়েছে এথেন্স
আমার জ্ঞানের সীমানা চীনের প্রাচীরে সমাহিত কনফুসিয়াস
ও আমার প্রিয়তমা, বিশ্বাষ করো
আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক।
আমার কবরের জমি খাটি বাংলাদেশী
আমার জীবনের ঢেউ ভাঙ্গে মিশরের নীল নদে
আমার আত্মা এক্কেবারে পাক্কা আমেরিকান সিটিজেন
আমার কপালে ফুটে আছে পবিত্র আরবের ক্যাকটাস
ও আমার প্রিয়তমা, বিশ্বাষ করো
আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক।
আমার দাতের হাসিতে যেন বৃষ্টিতে ধুয়ে যাওয়া অক্টোবরের রাশিয়া
আমার পায়ের জুতা চেনে কিউবার সব অলিগলি
আমার মাংসের ঘ্রান পুরো নিরামিষাশী তিব্বতিয়ান
আমার ঘামের রঙ্গে বৃষ্টি নামে কালো আফ্রিকায়
ও আমার প্রিয়তমা, মেনে নাও
আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক।
আমার আত্মহঙ্কার কিনেছি জার্মান এক দর্শন বিক্রেতার কাছ থেকে
আমার প্যান্টের ভাঁজ সুর্য কোরজ্জল ফ্রেঞ্ছ রিভেয়ারা
আমার গ্রীবার গরিমা সুইচ ব্যাঙ্কের পাসের লেকের ভাসমান হাঁসের পাখা
আমার আমিত্ব সারা পৃথিবীর উন্নাসিকতা
ও আমার প্রিয়তমা, ভেবে নাও
আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন আর স্মার্ট যুবক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


