somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরীরের গান " খুল যা সিনসিন " অথবা স্বেচ্ছা নির্বাসনের পাসওয়ার্ড

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্সোনাল লাইফ এর গোপনীয়তার দোহাই দিয়ে আসলে আমরা
নিজেরায় নিজেদের কাছ থেকে লুকিয়ে ফেলছি
" আমি যা , তুমি যা , আমরা যা , তোমরা যা , সে যা , ও যা
অথবা কোন ব্যক্তি বিহীন একটি ব্যক্তির ছায়ার সমান খাঁচা
সেই খাঁচাটা যা , তা সব লুকিয়ে ফেলছি
নিজের ছায়ার নিচে আমরায় কবর দিয়ে ফেলছি
আমাদের দক্ষিণ সমুদ্র বাতাসে ফুলে ওঠা কায়াটাকে
সেই কায়া যাকে আমরা শরীর বলি
সেই শরীরের ইতিহাস শেকলের ইতিহাস
সেই কায়া হলো সেই শরীর
যে শরীরের ইতিহাস রক্তের ইতিহাস
যে শরীরের কাঁধে ক্রুশ এখন একটা বোঝা
যে শরীরে প্রেম নিজেই পেরেক ঠুকে ঠুকে
নিজেই আজ বামবুকের উপরে হয়ে আছে সমাধিফলক
আর পুর্নিমার রাতে বুকের উপর নাবিকের লকেটের মত
ঝুলে থাকে যেন এক ক্রুশচিনহ হয়ে তবু সেই শরীর
শুধু যীশুর মত অন্য শরীরবিহীন নয়
সেই শরীর মাংসের স্বাদ চায়
সেই সরীর মাংসের ঘ্রান চায়
সেই শরীর অন্য শরীরের অধিকার চায়
নিজে অধিকার চায় মানে
শুরুতেই সেই সমর্পন করেছে তার নিজের দেহের অধিকার
সেই শরীর যে শরীরের ভেতর আগুন ঘেটে গর্ভে আনে অন্য শরীর
যে শরীর দেব্দুতের মত নয়মাস ঘুমিয়ে থাকে
মায়ের পেটের ইডেন আদম হাওয়ার কোলে
যে শরীর পৃথিবীর আলোতে এসে নিজের ঝিনুকে
প্রেম , কাটা , যন্ত্রনা বিচ্ছেদের বিষাক্ত বালুতে
ফলাবে তার অবৈধ , অস্বীকৃত সন্তানের মত মুক্তো
মুক্তো হাতে গভীর অন্ধকারে হয়তো সেই শরীর খুজে নেবে
যে দেহের ইতিহাস সব বড় বীর আর জানোয়ারদের প্রিয়


এই ভাবে প্রতিদিন শরীরের ঘর ঢেকে রাখো তুমি
এবার আসছে তো ছুটির লম্বা শুক্রবার
আমরা যাবো কোন দীর্ঘ সমুদ্রের নারিকেল আর ঢেউএর ছাউনিতে
লজ্জায় লাল কাকড়ার মত বালুতে গা এলিয়ে দিয়ে
শুয়ে থাকবো আমরা
শরীরের ঘরের সব দরজা জানালা দক্ষিণ মুখে খুলে দিয়ে
শরিরের নগ্নতাকে সুর্যের মত পবিত্র আর শিশুতোষ ভেবে
দেখো আমি ঠিকই তোমার জন্য সুর্যাস্তে সুর্য ধরতে গিয়ে
ডুবে গিয়ে দেখো ঠিকি আমি ফিরে আসবো
তোমার দেহের বাতিঘরে
সুর্যস্নানে তোমার চামড়া থেকে মুছে যাবে সব গোপনীয়তার দাগ
পার্সোনাল লাইফের দোহাই দিয়ে
আমি তোমার কাছ থেকে
তুমি আমার কাছ থেকে যেভাবে নিজেকে লুকিয়েছিলে
সেই সব আজ খোলাশা হয়ে যাবে
সমুদ্রতীরের ঝকঝকে লম্বা শুক্রবারের ছুটিবার
আমরা নতুন সুর্যের নিচে , এই সমুদ্র ঢেউইয়ের কাবিননামায়
রোদের তিব্রতায় চিনে নেবে আমরা একে অপরকে
যেভাবে সুর্য এসে রোজ ভোরে চিনে নেয় বঙ্গোপসাগর

আর আমাদের পায়ের নিচে কবর হয়ে যাওয়া কায়াটাকে তুলে
ছায়াটাকে কবরে রেখে সমাধিফলক না দিয়ে সেখানে দেবো
গর্ভবতী সুর্যমুখী ফুলের গাছ
কবর তখন যেন আর কোন কবর নয়
মাটিতে ঊঠে থাকা সেই উচু ঢিবি যেন
এক সাত মাসের পোয়াতি নারীর উচু হয়ে থাকা পেট
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

×