আত্মঘাতী বোমারু কফিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সময় এসেছে আজ
নিজেকে হারিয়ে ফেলার
সময় ডেকেছে
নিজেকে হারিয়ে খোঁজার
এলেমেলো গোলাকার সব চক্রের বাইরে
নিজেকে প্রচন্ড গর্জনে ছুড়ে ফেলে দিয়ে
সময় এসেছে
নিজেই নিজের কেন্দ্র হয়ে নেবার
তোমরা যাকে ভালবেসে ডাকো ঈশ্বর
আমি যার আত্মার ভবঘুরে ,ঘুরে ঘুরে ঘুরে
সময়ে এসেছে আজ
নিজেকে ভুলে নিজেকে ভালবাসার
তোমাকেই ভালবাসতে
সময় ডেকেছে
তোমার মুখের আয়নায়
আনন্দে ,মাতালামী পাগলামীতে
নিজের মুখের কদর্যের দিকে তাকিয়ে থাকায়
সময় গেছে আজ
ভালবেসে কেশে ,হেসে হালকা মিশে
( কিছুটা আউট অফ ফোকাসে )
ভালবাসা হারিয়ে ভালবাসায়
আমাকে খুজে নিতে
সময় এসেছে তোমাকে পেয়ে
এবার তোমাকে না পাবার
তোমাকে না খুঁজে পেতে
তোমার পুরনো ঠিকানায়
সময় এসেছে কাল মাঝরাতের ভোরে
এই শহর ছেড়ে পালাবার
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।