আমরা বাংলাদেশীরা যে কত হীন মনমানসিকতার তার প্রমাণ পাওয়া যাচ্ছে ব্লগের পৃষ্ঠাগুলো দেখে! যারা নিজেদের এতই প্রগতিশীল এবং সহনশীল মনে করেন তারা কেন নিজে কষ্ট করে কিংবা পকেটের টাকা খরচ করে একটা করে ব্লগ সাইট কিংবা পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে নেন না।
টেকনিক্যালি এত উন্নত এবং বাংলায় সেরা ব্লগ ওয়েবসাইটটি কিছু প্রগতিশীল নামক বানরদের ব্লগিং এ সর্বজনের গ্রহনযোগ্যতা হারাবে কিংবা খিস্তি খেউর সাইটে পরিণত হবে তা মেনে নেওয়া যায়না।
যারা এই ব্লগে অশ্লীল কথা বলেন বুক ফুলিয়ে তারা কেন আমাদের মাফ করে দিয়ে তাদের মা বোন বা পরিবারের সামনে তাদের প্রতিভার বিকাশ ঘটাননা।
ব্লগে ভাল কিছু থাকুক তা পরিমানে কম হলেও ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল।
জামাতি রাজনৈতিক প্রচারণা, আওয়ামীলীগারদের গালাগালি আর তথা কথিত প্রগতিশীল্ (উন্নত দেশগুলিতে সমকামী এবং লিভিং টুগেদার করা মানুষরাই অধিক প্রগতিশীল বলে স্বীকৃত) প্রগতির কথা বন্ধ করার জন্য এডমিনদের আরো কঠোর হওয়া উচিত। তাতে যদি মাত্র ৫০ জন্য ব্লগারও অবশিষ্ট থাকে তাও ভালো।
যারা ব্লগিং এ আদর্শের কথা বলে বেড়ান তারা ব্যাক্তিগত জীবনে কে কত আদর্শবান তা কিন্তু অনেকেই জানে!
আগে নিজেদের জীবনে আদর্শ আনু্ন তারপর অন্যদের আদর্শ শেখান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






