প্রায় ৬/৭ বছর আগে চ্যানেল আই এ আলিফ নামে একটি মেয়ে যখন উপস্থাপনা করতে আসলো তখন তার উপস্থাপনার স্টাইলে নতুনত্ব এবং জড়তাহীনতা দেখে অনেকেরই ভাল লেগেছিল। সেই আলিফ তখনও গান গাইতো এখনও গায়! মনে হয় একটু ভুল লিখলাম, তখন গান গাইতো এখন শারিরীক কসরত দেখায়! সরি! অনেকে হয়তো রাগ করবেন! পেন্টাগন ব্যান্ডের সাথে বাংলাদেশ শিরোনামের গানটিতে আলিফ যে ভঙ্গি করলেন এবং ঢং করে গান গাইতে চেস্টা করলেন তা শিল্পবোধের কোন পর্যায়ে পড়ে তা আমার জানা নেই। এই ব্লগে শিল্পবোধ সম্পন্ন যারা আছেন তারা আমাকে এ বিষয়ে একটু জ্ঞান দিলে খুশি হব।
ইদানিং আলিফ এরই গাওয়া আরেকটি একক গান বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে, সেই গানেও আলিফ যে ভাবে টাইট জামা পরে শারিরীক কসরত দেখালেন তা কোন পর্যায়ের শিল্প তা তিনিই জানেন।
বর্তমান প্রজন্মের আরেক সুন্দরী এবং প্রতিভাবান শিল্পী মিলা বেশ জনপ্রিয়, তার ইদানিং কয়েকটি ভিডিও গান যাতে কিনা শুধু সেই একাই মডেল ছিল তাতে কেন ক্যামেরার ফোকাশ ঘুরে ফিরে তার শরীরের বিভিন্ন অংশে ঘুরেছে তা মিলা নিজেই জানেন। একজন প্রতিভাবান শিল্পী তার প্রতিভার কারণেই মানুষের মন জয় করবেন সেটাই আমাদের প্রত্যাশা, কিন্তু মিলা কি ভাবছেন তা তিনিই জানেন! মিলার পরিবারের লোকেরা কি কিছু ভাবছেন?
আরেকটা নাটক ইদানিং একটি টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, নাটকটির নাম "ব্যাচেলর দম্পতি"। নাটকে অবিবাহিত তরুণ তরুণীদের একই বাড়িতে দম্পতি হিসাবে থাকার ঘটনা দেখানো হচ্ছে! এটাকি লিভিং টুগেদারকে জায়েজ করার সামাজিক আন্দোলনের একটা অংশ???
ব্লগারদের মতামত চাচ্ছি?
দয়া করে কেউ গালাগালি করে কিছু লিখবেননা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






