somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবীর পায়ের শিকল অথবা মায়াজাল

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনাহুত দীর্ঘরাত
বন্যায়, খরায় ভিজে
ডানা ভাঙ্গা কাকের মতন
বেঁচে আছি শুভ্রতার পালক চেয়ে।
রোদে শুকিয়ে যাওয়া দিনগুলি পার করে
দিগন্তে এগিয়ে গেছে কত সহযাত্রী।
শুধু আমাদের মায়ের প্রবস বেদনার রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়...

মায়াজালে বিদগ্ধ অবরুদ্ধ জীবন
কুহতার বন থেকে সানাইয়ের সুর বাজে
অতিপ্রাকৃতিক গন্ধম খেয়ে মানুষেরা পাপি হয়
জননীর কোল ঘেঁষে ভারি হয় জনতার পদচ্ছাপ।

শতাব্দির নির্মম শিক্ষা হয়ে ফিরে আসে
আপদমস্তক লোভি নেড়ি কুকুরের দল।
দু'আনা ভিক্ষার নিচে উভে যায় দেশ প্রেম।
উদ্ধাস্ত রাজনীতির ছায়া মাড়িয়ে রাজপথে
গজে উঠে লাল লাল জীবন্ত চাপাতি বৃক্ষ।

খাট, সামিয়ানা, দেয়ালে পলেস্তার জুড়ে
চোপ চোপ রক্তের দাগ মুছে দেয়া যায় না।
হাহাকার শেষে জননীর মৃত্যু উৎসবে
ক্ষমতার রাজনীতির ফাতেহা পাঠ।
তখনো ওয়াসার ট্যাংকির নীচে লাশের সারি
মুখ ফোটে কথা বলে।

কয়েকটি আগরবাতি জ্বলছে
নিকটবর্তী দূরে সমস্ত নিরবতা ভেঙ্গে
থেমে থেমে ভেষে আসছে মাতমের রোল।
গোলাপজল, আতরের ঘ্রাণ
মুখে মুখে অশুদ্ধ কলেমা শাহাদাত পাঠ।
চল্লিশ কদমের আরো কিছু পরে একটি গ্রামিণ সন্ধ্যায়
বাড়ি ফেরা মুসল্লিদের অভিব্যক্তি...

ক্ষুধাময় জীবনের মায়া
গোয়ালে গরুর ডাক
নাঙ্গল, কোদাল, জোয়ালের পাশে সোনালী আঁশ
প্রদিপহীন খড়কুটো সংসারে আরো কিছুদিন
বেঁচে থাকার ইচ্ছাই আমাদের মেরে ফেলেছে।


ছবি: জামিনদার।
নূরের টেক, সোনারগাঁ, নারায়নগঞ্জ
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×