সামওয়্যারইন ব্লগকে আকষর্নীয় করে তোলার জন্য ব্লগ মডারেটর এবং টেকনিক্যাল টিম প্রতিনিয়ত যে নতুন নতুন আপডেট নিয়ে আসছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
ব্লগে যারা নিয়মিত অনিয়মিত ব্লগার রয়েছেন যাদের পোষ্টের মাধ্যমে ব্লগ সমৃদ্ধ হচ্ছে তাদেরকেও অভিনন্দন। বর্তমানে ব্লগে যে কোন পোষ্ট প্রথম পৃষ্ঠায় পাবলিশ হচ্ছে, ধারনাটি এমনই ব্লগে যদি কিছু স্বতন্ত্র বিভাগ থাকে তাহলে প্রথম পৃষ্ঠা ছাড়াও কোন নির্দিষ্ট বিষয়ের পোষ্ট সে বিভাগে পাবলিশ হলে পাঠকদের পছন্দের বিভাগের প্রতি যেমন আকর্ষন বাড়বে তেমনি বিভাগ সমৃদ্ধ ব্লগটি যে কাউকে আরো বেশী টানবে।
আমার প্রস্তাবনার বিভাগগুলো হচ্ছে ঃ
১) কাব্য ও সাহিত্য
২) বিজ্ঞান ও প্রযুক্তি
৩) আমার জীবনের কিছু কথা
৪) ভাললাগা ও মন্দলাগা
৫) সমসায়িক
৬) রাজনীতি
৭) ফটো ব্লগ
যেহেতু ব্লগের মূল প্রাণ হচ্ছি আমরা, অর্থ্যাৎ যারা ব্লগিং করি-সকল ব্লগার। সেহেতু “ব্লগ বিভাগ” সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পূববর্তী কি কি ধরনের বিভাগ হতে পারে সে লক্ষ্যে আমাদের সাধারন উপলব্ধি থেকে কর্তৃপক্ষকে সাম্যক ধারনা দিতে পারি।
উপরের প্রস্তাবনা আমার ব্যাক্তিগত, এক্ষেত্রে সহযোগিতার স্বার্থে আপনাদের স্ব স্ব অভিমত উল্লেখ করবেন তা যে কোন বিষয়েই যা আমাদের পছন্দের, ভাললাগার।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




