ইদানিং ব্লগে অশ্লীল শব্দের ব্যবহার দিন কে দিনেক বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের ভাষায় বিভিন্ন আঙ্গিকে তা ব্যবহার করা হচ্ছে। ব্লগটা কি তাহলে অশ্লীল ভাষার প্রয়োগের উত্তম মাধ্যম। একটা নিক নিয়ে ইচ্ছেমত গালাগালি করে যাওয়া যাবে এটা তো নেট, সামনে কিছু বলার নেই যা বলার নেটেই হবে। তাতে তো গালিবাজদের গায়ে লাগেনা। গায়ে লাগে কাদের, যারা সুস্থ ধারার পাঠক।
কিছু উদাহরণ দেই :
১) আপনি বাসায় আপনার বোন, ছোট ভাই কিংবা বাবা মায়ের সামনে ব্লগ ওপেন করলেন, তাতে দেখা গেল প্রথম পাতাতেই গালাগালি সমৃদ্ধ শিরোনাম এবং সে শিরোনামের পোষ্ট। আপনার মনস্তাত্বিক অবস্থা কি হবে?
২) অফিসে, আপনার হাতের অবসর সময়ে ব্লগের পাতা ওপেন করলেন আপনার কলিগ কিংবা বস আপনার পাশে দাড়িয়ে আপনার অবস্থানটা চিন্তা করুন।
এরকম আরো উদাহরণ দেয়া যাবে, আমি শুধু দুটি দিলাম। উপরের দুটি উদাহরণে কি বোঝা যায়, আপনার পরিবার কিংবা আপনার অফিসের কলিগরা ভাববে আমি এমন এক সাইট ভিজিট করি যেখানে গালাগালির চর্চা চলে। অথচ এই সাইটাই আমার প্রতিেিদনের ভিজিটের তালিকায় একটি সাইট।
সম্প্রতি লক্ষ্য করা যায় ব্লগ “নিক”-এ ও অশ্লীল ভাষার প্রয়োগ। ভাবতে আশ্চর্য লাগে নিজেকে এ পরিচয়ে আত্মপ্রকাশ করতে কি তার বিবেক এতটুকুও বাধা দেয়নি ? নিজের সম্পর্কে যার এতটুকুন নীচ ভাবনা তার সম্পর্কে বাক্য ব্যায় করার কোন মানে হয়না।
আমার বাক্যগুলো নিশ্চয় গালিবাজদের মোটেও ভাল লাগবেনা। কেউ হয়তবা আমার পক্ষে কিংবা বিপক্ষে মত দিবেন। তাতে আমার কিছু যায় আসেনা। কারণ আমি সর্বদা গালিবাজদের বিপক্ষে। কোন গালিবাজ যদি আমাকে ব্যান করেন তাতে আমি অপেক্ষাকৃত খুশি হব।
গালিবাজ ও অশ্লীল নিকধারীদের উদ্দেশ্য কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


