সামহোয়্যার ইন ব্লগ-এর রেজিষ্ট্রেশন-এর সময় আপনাকে কিছু কর্তৃপক্ষ কর্তক শর্তাবলীর প্রতি একমত পোষন করেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হয়। অর্থ্যাৎ কেবল কর্তৃপক্ষের শর্তাবলী মেনে নিলেই আপনি রেজিষ্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন।
সামহোয়্যার ইন ব্লগ-এর রেজিষ্ট্রেশন-এর শর্তাবলী এখানে
আমরা কয়জনাই বা সে শর্তাবলী মেনে চলি ? একজন আর একজনের প্রতি ব্যাক্তিগত আক্রমন, অশ্লীল ভাষার সহজ সরল ব্যবহার তো রয়েছেই
ইদানিং লক্ষনীয়, ব্লগের নিক তৈরিতেও অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, এ ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, আপনার শর্তাবলীর কোথাও নিক তৈরীর বাধ্যবাধকতা নেই, যেমনটি রয়েছে পোষ্টিং এবং মতামতের ক্ষেত্র উদারতা, সহলশীলতা, প্রাসঙ্গিকতা ও উৎস সমর্কে সচেতন হওয়ার ক্ষেত্রে।
আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের এখনই ভাবা উচিত 'নিক' তৈরির ক্ষেত্রেও অশ্লীল শব্দ ব্যবহারে বিরত থাকার জন্য শর্তাবলীতে শর্ত জুড়ে দেওয়া অথবা অশ্লীল নিক তৈরী হলে তা সাথে সাথে 'ব্যান' করে 'ডিলিট' করে দেওয়া।
অশ্লীল নিক তৈরীতে কোন কৃতিত্ব নেই কিংবা প্রতিবাদের ভাষা খুজতে অশ্লীল শব্দ ব্যবহার না করেও অনেক সুস্থ ও সুন্দর শব্দ ব্যবহার করে প্রতিবাদের ভাষা খোঁজা যায়।
সাধারণ ব্লগারদের পাশাপাশি কর্তৃপক্ষকেও এ বিষয়ে নজর দিতে হবে এবং সময়োচিত পদক্ষেপ নিতে হবে। যাতে কেউ অশ্লীল নিক না নিতে পারে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


