স্বাধীনতার এত বছর পর যদি বর্তমান প্রজন্মকে প্রশ্ন করা হয় : আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য কি ছিল?
তার উত্তরটাও যদি এমন হয় : দেশ ও দেশের সম্পদ লুটপাটের জন্য,
তাহলে কি খুব আশ্চর্য হবেন ? হতেও পারেন আবার হয়তবা না হতেও পারেন !
বর্তমান প্রজন্ম স্বাধীনতা দেখেনি কিন্তু স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশ দেখেছে, তারা কি কি দেখেছে, তারা দেখেছে ক্ষমতার লোভে মত্ত আমাদের দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো, রাজণীতি যেখানে ব্যাবসা, তারা দেখেছে কিভাবে দূর্নীতিতে আমাদের দেশ একবার দুবার নয় বার বার প্রথম স্থান দখল করে, তারা দেখেছে মৌলবাদী নাম দিয়ে জঙ্গীদেরকে ব্যবহার করে কিভাবে দেশের নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়, এরকম তারা আরও অনেক ’কু’ দেখেছে, এত কিছুর পরেও তাদের কাছ থেকে আমরা কি ধরনের উত্তর আশা করতে পারি?
শহীদদের রক্ত দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীন দেশের নাগরিকত্ব পরিচয় বহন করি, দেশ বিদেশের মাটিতে যখন আমাদের লাল সবুজ পতাকা পত পত করে ঢেউ খেলে তখন সবুজ এ মাতৃভূমিটির কথা আমাদর হৃদয়কে কি দোলা দেয়না ?
কিন্তু বর্তমান এরকম ক্ষত বিক্ষত, আহত দেশের এ অবস্থার জন্য দায়ী কে? কোন কোন বিষয়গুলি আমাদেরকে অপরাধী করেছে ?
আমরা কি আমাদের স্বাাধীনতার মূল লক্ষ্যে পৌছতে পেরেছি ? পেরেছি কি স্বাাধীনতার প্রকৃত সম্মান দিতে ?
আমাদের সম্মান সেদিনই জাতির প্রতি হবে, শহীদদের আত্মাকে স্পর্শ করবে যেদিন সমস্ত পংকিলতা দুর হয়ে একটি সৎ, সুন্দর এবং দূর্নীতি মুক্ত রাষ্ট্র গঠিত হবে ! বর্তমান প্রজন্ম স্বাধীনতার মূল ভাবার্থ বোঝাবার সময় এখনই, চাইনা খারাপ কোন স্মৃতি অভিজ্ঞতা আমাদের প্রজন্ম তাদের বর্তমানকে ধারন করে ভবিষ্যতে লালন করে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






