প্রশ্নটা আসতেই পারে, আমাদের দেশ কি রাজাকারদের অভয়ারণ্য ?
তা না হলে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল তারাই আজ স্বাধীন বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত অবস্থানকারী, ভাবতেই কষ্ট হয় যারা ৭১’এ তাজা রক্ত নিয়ে খেলা করেছিল, মৃত লাশের দিকে তাকিয়ে উন্মাদনায় মত্ত ছিল, মা - বোনদের সম্মান হরণ করার নেশায় যারা মাতাল ছিল তারাই আবার পরবর্তীতে দেশ ও জাতির কর্ণধার হয়েছে।
এরকম বিশ্বাসঘাতকতাদেরই আমরা প্রশ্রায় দিয়েছি, তাদের গাড়িতে উঠেছে লাল সবুজ পতাকা, সরকারী আবাস, সরকারী টাকায় তারা হৃষ্ট পুষ্ট হয়েছে।
যদি এমন প্রশ্ন সামনে আসে বিশ্বাসঘাতকতা কারা ? উত্তরটা যদি হয় ”আমরা” মানে আমি আপনি যারা স্বাধীনতার সময় কিংবা স্বাধীনতার পরবর্তী সময়ে লালিত হয়েছি যারা তাদেরকে ক্ষমতায় আনার জন্য নিজের মূল্যবান মতামত দিয়েছি, ক্ষমতায় আসার পর তাদেরকে সমর্থন করেছি, তারাই। রাজনীতিবিদদের দোষ দিতে পিছ পা হবনা, কিন্তু আমাদের ভূমিকা কি ছিল ? আমাদের অবদান কি ছিল ?
আজ সভ্য জগতে বাস করে যখন প্রতিনিয়ত দেখতে হয় সেইসব অসভ্যদের যারা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, যাদের কোন বিচায় হয়না কোন অপরাধেই, সসম্মানে বহাল থাকে তারাই তো মহামানব (ব্যাঙ্গাত্মক),
স্বাবাভিকই বলতে হয় আমাদের স্বাধীন দেশ কি তাহলে রাজাকারদের অভয়ারণ্য নয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






