মানুষের জীবন এত অল্প সময়ের বলে কি মানুষ জীবনকে এত বেশী ভালবাসে ? জীবনের আকুতি এতই যে এই সীমিত সময়ে সামান্য কিংবা অসামান্য সুখের আশায় কিংবা ভোগের আশায় চাওয়া পাওয়ার স্বমন্বয় ঘটাতে কত কিছুই না করে।
চলে যেতে কে চায় ? কেউ না । তাইত একজন মৃত্যু পথযাত্রী বাঁচার তীব্র আশা নিয়ে সামান্য সময়ের জন্য হলেও এ পৃথিবীতে অবস্থানের চেষ্টা করে। ক্ষনিকের অতিথি আমরা সবাই, একদিন যেতেই হবে। হয়তবা জীবনের সাথে যুদ্ধে পরাজিত হবার শেষ মূহুর্তে আবার কেউবা পরাজিত হবার শুরুতেই।
আমার জিজ্ঞাসা সেখানে না, যদি আমাদের এই আয়ুষ্কাল ক্ষনিকের সময়ের জন্য না হয়ে বেশী অনেক বেশী ১০০, ২০০ কিংবা তারও বেশী হত তাহলে তখনও কি জীবনের প্রতি এত মায়া, এত ভালবাসা থাকত ? জীবনের প্রতি শ্রদ্ধা কি তখন আরো বেশী হত ?
প্রশ্নগুলো অবান্তর, যেটা সম্ভব না কিংবা হবার নয় সে বিষয়ে প্রশ্ন তোলাকে অবান্তর ছাড়া কি বলতে পারি ?
তারপরেও এই অবান্তর প্রশ্নটিই আমাকে অনেক সময় ভাবিয়ে তোলে। ভাবনার আকাশে সাদা মেঘের মত বিচরন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


