সেই ছোটবেলার ছাত্রজীবনে কোন এক মাষ্টার মশাই ব্যকরণের ”বিরতি” অধ্যায়ের ”,” (কমা)’র ব্যবহারের সঠিক ব্যাখ্যাদান ও তাহার শিক্ষার্থীদের নিকট পাঠ্য সহযবোধ্য করিবার জন্য উদাহরণ হিসেবে “এখানে হিসি করিবেন, না করিলে ১০টাকা জরিমানা ” উদাহরণটিকে শ্রেষ্ঠ মনে করিয়া তাহা উপস্থাপন করিয়াছিলেন, তাহার শিক্ষার্থীবৃন্দের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানপোলব্ধি সহজতর হইলেও তাহার সাথে আংশিক যে, রম্য খোড়াক যুগিয়েছিলে তাহাতে সন্দেহ নাই।
না, আজ সেই পুরনো দিনের কথা বলিয়া কিংবা ব্যাকরণের কোন অধ্যায় আলোচনা করিয়া পোষ্ট ভরাইবনা। খুবই সহজ এবং সরল একটি বাক্য ” এখানে হিসি করিবেন, না করিলে ১০টাকা জরিমানা ” - ব্যাকরণগত ভূলই বলিয়া থাকি আর ইচ্ছাকৃত দুরভিসন্ধি যাহাই বলিনা কেন বাক্যটির সহিত আমরা কম বেশী সবাই মোটামুটি পরিচিত।
ব্লগে বিচরণ খুব বেশী দিনের নয়, অভিজ্ঞতার ঝুলিটাও তেমন সমৃদ্ধ নয়, তবুও ব্লগ স্বমন্ধে যতটুকু জানার এবং বোঝার সমর্থ হইয়াছে তাহাতে কম বেশী যে উপলব্ধি তাহাতে কোন বিষয়ে ”ঝগড়া” কিংবা ”বাক-বিতন্ডা” করার শক্ত অভিজ্ঞতা না থাকিলে এই ব্লগে অবস্থান করাই হোক বা টিকিয়া থাকাই হোক কোনটাই সম্ভব নহে। একটি বিশেষ শিরোনামে বেশ কয়েকদিন যাবৎ ত্রিভূজ বনাম রাগ ইমন চরিত্র দুটির মধ্যকার পাল্টা-পাল্টি জবাব-প্রতিজবাবে (সংক্ষেপে ঝগড়া) ব্লগ বেশ সরগরম রইয়াছে, তাহাতে ব্লগের আকাশে মেঘের ঘনঘটা না থাকিলেও তাপমাত্রা বিপদসীমার উপর দিয়া প্রবাহিত হইতেছে। দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তালসামাল বুঝিতে পারিয়া কিংবা না পারিয়া পক্ষে বিপক্ষে অবস্থান লইয়া ব্লগীয় পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রনে আনিবার বৃথা চেষ্টা করিয়া যাইতেছেন। বরঞ্চ সে আগুন সবার মনে আরো ছড়িয়া পরিতেছে,সুনামে, কুনামে বিভিন্ন শিরোনামে পাল্টা পাল্টি পোষ্ট আসিতেছে। আজ যে দাবানল শুরু হইয়াছে সেই দাবানলে পুরিয়া ছাড়খাড় হইয়া যাইবে সব, তছনছ, খন্ড বিখন্ড করিয়া ফেলিবে।
ত্রিভূজ-রাগ ইমন চরিত্র দুটি অনেকেরই হয়তবা প্রিয় ছিল, যাহারা তাহাদের লেখা কিংবা কমেন্টের ভক্ত ছিলেন, আজ আবার তাহারাই দেখিতেছেন কিভাবে তারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করিতেছেন। প্রিয় মানুষটির এহেন আচরণে কাহারও ভাল লাগিবার কথা নহে, তবু প্রিয় মানুষটিকে যদি গুরু মানিয়া থাকে তাহলে তো “মহাজ্ঞাণী, মহাজন - যে পথে করে গমন, হয়েছেন প্রাত:ম্মরণীয়, আমরাও হব বরণীয়” এ বাণীর উপর ভর করিয়াই সামনে আগাইয়া যাইতে হবে।
তাইতো বলি, নতুনরা যাহারা নতুন আসিতেছেন তাহারা “এখানে ঝগড়া করিবেন, না করিলে ব্লগ ত্যাগ করিবেন” বাণীটিকে ধ্যান জ্ঞান করিয়াই তবেই লগ-ইন করিবেন, আর কর্তৃপক্ষ যদি সত্য উপলব্ধি করিয়া বাক্যটিকে নিছক রম্য বাক্য হিসেবেও পছন্দ করিয়া থাকেন তাহলেও বাক্যটি প্রতি সুবিচার পূর্বক ইহার প্রচার ও প্রসারের জন্য ব্যবস্থা গ্রহণ করিয়া ভবিষ্যত প্রজন্মকে “কু” থেকে রক্ষা করিবার বৃহৎ দায়িত্ব কাধে লইবেন এমনটাই আশা ও ভরসা করি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৭ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




