বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সামপ্রতিক বেশ কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপে বর্তমান সময়ে বেশ আলোচিত হলেও একটি বিষয়ে এই সরকারের ভূমিকা কিংবা দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন চলে আসে, তা হল ”দ্রব্যমূলের উর্ধ্বগতি”
এই বিষয়টি শুধু এখনকার সময়ের জন্য নয় বিগত সরকারের আমলেও ”দ্রব্যমূলের উর্ধ্বগতি” নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে, বিরোধী দল তাদের আন্দোলনের ইস্যু হিসাবেও এটিকেই ব্যবহার করেছে। হরতাল, মিছিল, মিটিং, প্রতিশ্র“তি কত কি না হয়েছে কিন্তু ফলাফল “শূণ্য”
এই সরকার আসার সময়ও পরিস্থিতি ও সময়ের প্রধান দাবী ছিল ”দ্রব্যমূলের উর্ধ্বগতি” নিয়ন্ত্রণ। কিন্তু সময় ও দাবী কি আমাদের পক্ষে না বিপক্ষে অবস্থান করছে তা বোধগম্য। বাজার পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রনের বাহিরে। দিন কে দিনেক এভাবে যদি নিত্যপয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকতে থাকে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা ভাবাটাই কষ্টকর। উচ্চবিত্তদের কথা বাদ দিলাম, কিন্তু যারা মধ্যবিত্ত কিংবা নিু মধ্যবিত্ত তাদের কথা চিন্তা করুন, পরিস্থিতি আসলেই আমাদের সবার বাহিরে চলে যাচ্ছে। বর্তমান সরকার কি এ বিষয়ে উদ্বিগ্ন ?
এ সরকার প্রশংসনীয় কিছু বাস্তব পদক্ষেপ তার মধ্যে যেমন রয়েছে দুর্ণীতি বিরোধী অভিযান, নিবাচর্নী সংষ্কার ইত্যাদি, কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে কি জনগণের মনে অসোন্তষ সৃষ্টি হবেনা ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



