বেশ কয়েকদিন ধরেই হাসিনা-খালেদা গ্রেফতার শোনা যাচ্ছিল, আজ তার একটি ধাপ বাস্তবায়ন হল, অর্থ্যাৎ হাসিনা আপা আজ সকালে গ্রেফতার হয়েছেন। হাসিনা আপাকে কারাগারেও পাঠানো হয়েছে। শুরু হল কারাবাস।
প্রসঙ্গ সেটা না, এবার আসুন অনুমান পর্যায়ে, বিষয়টি সম্পূর্ণ আঁচ করা না করার উপর নির্ভরশীল,
ধরুন, খালেদা আপাকেও গ্রেফতার করা হল, তাকেও কারাগারে পাঠান হল কোন এক অভিযোগে।
সবই ঠিক আছে কিন্তু একটি বিষয়ে অনুমানটা বড্ড কঠিন বলে মনে হল, ধরুন তাদের দুজনকে কারাগারের একই সেলে রাখা হল
তখন কি হবে ?
১) তারা কি তাদের পুরোনো স্মৃতি মাথায় এনে মাঠে ময়দানের ঝগড়ার মত কারাগারের তদ্রুপ ব্যবহার শুরু করবেন ?
অথবা
২) তারা দুজনেই অতীতের স্মৃতি ভুলে এক হয়ে যাবেন ? (এক সাথে, এক দল , এক আন্দোলনের প্রস্তুতি নেবেন)
আগেই বলেছি বিষয়টি অনুমান নির্ভর, বাস্তবের সাথে যার কোন মিল নাও থাকতে পারে। অবাস্তব কল্পনাগুলো কখনো যে সত্যি হয়ে আসবেনা তারই নিশ্চয়তা কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


