সহকারী হিসাবরক্ষক ফায়জুল, আইনজীবি সায়মা হত্যার মূল আসামী। চাকরি পাবার আশায় সায়মাকে ১২ লাখ টাকা দেয়ার পরেও চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ ফায়জুল হত্যা করে সায়মাকে, মিডিয়ার সামনেই এক প্রকার সত্য স্বীকার করেই মুখ খুললেন আর তাতে অন্তত যে বিষয়টি স্পষ্ট একজন আইজীবি চাকরি দেবার প্রলোভনে টাকা নিয়ে যখন ব্যার্থ চাকরি প্রদানে তখনই তিনি বিদ্বেষের শিকার হন। এই প্রসঙ্গে আর একজন সাবেক প্রতিমন্ত্রীর নামও উঠে আসে।
টাকার বিনিময়ে বিসিএস, এটা প্রথাসিদ্ধ হতে চলেছিল, আর এর পিছনে ছিল বড় বড় নেতা, হোতা। সেই সূত্রেই কাল আর এক হোতার নাম প্রকাশ পেল।
প্রসঙ্গত, ফায়জুল হত্যার যে তথ্য সে দিয়েছে তা যদি সত্য হয়, তাহলে একবার চিন্তা করুন যাদের কাছে আমরা ন্যয় বিচারের জন্য প্রার্থনা করি, আমাদের সুষ্ঠু বিচারের দায়িত্ব যারা নিশ্চিত করেন তাদেরই একজন সদস্য এমন নিয়ম বর্হিভূত কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন, আর তার মূল পেছনের শক্তি ছিল আমাদেরই জন-প্রতিনিধিত্বকারী একজন, এরা সবাই আমাদের সামনের সারির লোক।
ফয়জুল শেষে একটি কথা বলেছিল, “আমি আজ কেন খুনী হলাম”
এ প্রশ্নের উত্তর আমি, আপনি, আমাদের আইন, আমাদের শাসন ব্যবস্থা কি উত্তর দেবে।
আমরা কেউই খুনীর পক্ষে নই, খুনীরা সর্বদাই অপরাধী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


