somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমীকরণ :-

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিং টাং টুং ..... টিং টাং টুং ... টিং টা ......

( হ্যালো ...... হ্যালো ... হ্যালো ও ও .. এ্যাই শুনছো )
- হ্যা শুনছি বলো !
( কি ব্যাপার মেজাজ খারাপ না কি ? এভাবে কথা বলছো কেন ? )
- আরে রাখো তোমার মেজাজ ! মেজাজের দেখছো কি ?
( কি হল আবার, হুট করে এভাবে ... )
- হুট করে না, কালকে এক্সাম - কি সব বিজিনেস ম্যাথ
( পরীক্ষা বলে কি কেউ এভাবে মেজাজ খারাপ করে ? )
- না মেজাজ খারাপ করবোনা, কি সব ফাংশন, ক্যালকুলাস .. আরো কত্তো হাবিজানি ..
- এইসব গণিত তো আমার লাইফের ফাংশনটাই ওলট পালট করে দিলো !
( একটু ঠান্ডা হও সোনা, )
- আবার তুমি ঠান্ডা হতে বলছো !
- বিশ্বাস করো, যে ছ্যামড়া এই ক্যালকুলাস আবিষ্কার করছে ওরে যদি আজ পাইতাম
- কি সব ছন্নছাড়া সূত্র, লেজ নাই মাথা নাই ..
- জানো ? ফাংশানের এক অংকে চারটা সূত্র লাগে, কি দরকার ছিল বাপু, একটা সূত্র দিলে কি মহাদেশ শুদ্ধ অশুদ্ধ হয়ে যেত না কি ?
( আচ্ছা ঠিকাছে, এবার একটু মাথা ঠান্ডা করো )
- মাথা ঠান্ডা বলছো ? বলি আমার কি আর মাথায় মাথা আছে ?
- ফাংশান না হয় গেল, কিন্তু ক্যালকুলাসের অংক গুলো দেখলেই তো শুধু ক্যাকটাস গাছের কথাই মনে হচ্ছে ..
- কি বিচ্ছিরিরে বাবা, আইআরসি; ইন্সট্যান্টানি নি নি ... দেখো দেখো এখনো উচ্চারনই পারিনে .. আর কাল এক্মাম !
( তুমি এতো অধৈর্য হচ্ছো কেন, আমি সেটাই বুঝছিনে )
- তুমি এখনো বোঝনি আমি কেন অধৈর্য হচ্ছি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা অংক করছিলাম
- মারজিনাল কষ্ট থেকে টোটাল কষ্ট, আর দুই রিজিওনের মাঝের চিপা কতখানি সেটাও মাপতে হবে -
- বলি দুনিয়াতে কি আর এভাবে না মেপে একটু ফিতা দিয়ে মাপলে হতনা, যত্তোসব হতচ্ছাড়ার দল !
( আচ্ছা তুমি এমন করছো কেন ? পরীক্ষা তো পরীক্ষাই ...)
- আমি কেমন করছি, হ্যা হ্যা বলো বলো আমি কেমন করছি ?
- পৃথিবীর সব কঠিন জ্বালা এখন আমার ঘাড়ে, পিঠে, চোখে, মুখে - আর তুমি বলছো আমি কেমন করছি ?
- কি অদ্ভুত মানুষ তো তুমি ?
- আচ্ছা ভাবোতো, কাল পরীক্ষা আর আজ তোমাকে এমন সূত্রের অংক কষতে হচ্ছে যেন মহাকাষের মর্ধাকর্ষন শক্তি ভেদ করতে কয়টা ১.৫ ভোল্টের ব্যাটারী লাগবে সেটাও জানতে হবে
- কিংবা ধরো ব্যাংকে টাকা রাখবা, সেই টাকায় এক লক্ষ বছর পরে কত সুদ আসবে, আর সেই সুদের টাকায় কত পারসেন্ট ট্যাক্স বাদ দিয়ে তোমার থাকবে আর ওই যে টাকা রাখছিলা সেই টাকা যে অন্য ব্যাংক থেকে ধারা নিছিলা সেই ব্যাংককে এই লক্ষ বছর পর কত সুদ দিবা, এই সুদ দিতে যে অন্য ব্যাংক থেকে তোমাকে কত টাকা ধার করা লাগবে .......... থাক আর বললাম না, শুধু জেনে রাখো এইটা অংকের প্রথম পার্ট।
- আর তুমি বলছো আমি কেমন করছি ..
- যাকগে, শুধু এই পরীক্ষাটা যাক, ৭১'এর স্বাধীনতা আমি আরো একবার উদযাপন করবো, কেউ তখন আমাকে বাঁধা দিতে পারবেনা, এই বলে রাখলাম !

- আচ্ছা শোনো, এই এতো কঠিন কঠিন সূত্রের অংক করতে গিয়ে আমি নিজেই একটা সূত্র আবিষ্কার করে ফেলেছি,
- ভেবে দেখলাম, পৃথিবীতে কত শত সূত্র আছে, কিন্তু আমার এই সূত্রটা একদম খাটিঁ, বিশ্বাস করো কোন ভেঁজাল নাই, কোন ফরমালিন নাই -
- কোন রুট ওভার নেই, স্কয়ার, টু দি পাওয়ার ফোর, ফাইভ এইসবের কোন ঝামেলাই নেই, একদম সোজ সমীকরণ -
- এইটা আমাদের দুজনের সূত্র : [ তুমি + আমি = আমাদের ভালবাসাময় জীবন ]
- সূত্রটা কেমন হয়েছে ?
- হ্যালো ...... হ্যালো ... হ্যালো ও ও .. তুমি শুনছো
- আরে ! লাইনটা কেটে দিল কখন ! ! !
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×