প্রহলাদ মন্ডল সৈকত, বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের রাজারহাটের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শীলা বৃষ্টিতে সহস্রাধিক হেক্টর জমির ফসল ও গাছপালা বিনষ্ট হয়েছে। উত্তর-পশ্চিম থেকে ধেয়ে আসা প্রচন্ড ঝড় ও শীলা বৃষ্টি ক্ষনিকের মধ্যে উপজেলার ছিনাই, বৈদ্যেরবাজার, তালতলা, মেকুরটারী, চাকিরপশার তালুক, পাঠক, নাজিমখান, সোমনারায়ন, মিলের পাড়, ফরকেরহাট, রাজমাল্লী, নাককাটি, বটতলা, সুখদেব, রতিগ্রাম, ডাংরাহাট, চরবিদ্যানন্দ, খিতাবখাঁ, চর খিতাব খাঁ, গতিয়াসাম, আদর্শবাজার, কানুরাম, কুড়ারপাড় সিঙ্গেরডাবরী, বুড়িরহাট, সিন্দুরমতি, পুটিকাটা সুন্দরগ্রামসহ বেশ কিছু এলাকায় প্রভাব পড়ে। ফলে ওইসব এলাকার ২’শ হেক্টর ইরিবোরা ধানক্ষেত, ১’শ হেক্টর পাটক্ষেত, প্রায় ২৫হেক্টর ভূট্টাক্ষেতসহ ৫’শ হেক্টর শাকসবজীর ক্ষেত বিনষ্ট করে দেয়। এসময় বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে যায়। গুড়ি গুড়ি শিলাবৃষ্টিতে এসব ফসল থেতলে যায় বলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান। তবে কোথাও কোন বড় ধরনের দূর্ঘটনার খবর পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায় জানান, গতকালের শিলা বৃষ্টিতে ফসলের খুব বেশী ক্ষতি হবে না। উপসহকারী কৃষি অফিসারগণ মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত সঠিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা হয় নাই। #

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




