বিএনপি’র শুভবুদ্ধি উদয় হয়েছে........ বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী
২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকত, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহন করছে। তাই এতদিন পর তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। ২১এপ্রিল কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী রাজারহাট উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, দেশ এক কঠিন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সকলকে এক সাথে কাজ করতে হবে। কুড়িগ্রামের মসজিদ-মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সংষ্কারের জন্য সর্বদাই আর্থিক সহায়তা দিব। উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ হাকিম খন্দকার ও সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সাংবাদিক, শিক্ষক ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা হল রুমে আসন গ্রহনের পরেই উপজেলা প্রশাসন ও রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ চীফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নে ঘুর্ণিঝড় কবলিত স্থান পরিদর্শন করে দূর্গতদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। এর পর বিকালে তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিরোধীদলীয় চীফ হুইপ আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী ৩দিনের সফরে কুড়িগ্রাম আসেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন