প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলাকে একটি গবেষনা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তাই প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে বিদ্যালয়ে শতভাগ নিশ্চিত থাকতে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে অবস্থান করলে কমলমতি শিশুরা শিক্ষানুরাগী হবে। ২৭এপ্রিল সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। আর কিভাবে তথ্যপ্রযুক্তি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের গড়ে তুলতে পারলে ভবিষ্যতে এসব সোনার ছেলে-মেয়েই সর্বোচ্চ পদে যাবে। বিশ্বের মধ্যে বাংলাদেশ শিক্ষায় অর্থনীতিতে এগিয়ে যাবে। তাই সঠিক সময়ে সকল শিক্ষককে বিদ্যালয়ে থাকার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। উপজেলা শিক্ষা ভবনে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত এক পরিচিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেকেন্দার আলী শাহীন ,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আখেরুজ্জামান, রাজারহাট আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, ইতেখার হোসেন রাঙ্গা, রনবীর রায়, গোলাম রব্বানী ও জয়নাল আবেদীন প্রমূখ। পরিচিতি সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ ্এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (প্রশাসন-০১) সুলতান মিয়া স্বাক্ষরীত পত্রে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারী পারভিনকে দূর্নীতির দায়ে অন্যত্র বদলীর নির্দেশ দেন। সেই সাথে হাতিবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আকতারুল ইসলামকে রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


