প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাট মীর ইসমাইল †হাসেন ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পাওয়ায় ওই কলেজের এক প্রভাষকের †নতৃত্বে দূর্বৃত্তরা ২ সহকারী অধ্যাপককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার অপরাধে ওই দূর্বৃত্তরা স্থানীয় এক পত্রিকার সম্পাদকের মটর সাইকেল ছিনতাই করেছে। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের †নতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
পুলিশ ও আহতরা জানান, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পাওয়ায় ওই কলেজের প্রভাষক সাজেদুর রহমান ওরফে চাঁন মন্ডলসহ ৫/৬ জন দূর্বৃত্ত ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার দুপুরে ওই কলেজে সদ্য পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপক গজেন চন্দ্র শীল(৪৫) ও শওকত আকবর(৪৬)এর উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে তারা গুরুতর আহত হলে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে †দয়। খবর †পয়ে সাপ্তাহিক রাজারহাট খবর পত্রিকার সম্পাদক ও রাজারহাট †প্রসক্লাবের সভাপতি আঃ লতিফ মির্জা ঘটনাস্থলে †পŠচ্ছিলে ওই দূর্বৃত্তরা ইউএনও এবং পুলিশের উপস্থিতিতে তার মটর সাইেেকলটি ছিনিয়ে নিয়ে চম্পট †দয়। পরে সন্ধ্যায় পুলিশ ছিনতাইকৃত মটর সাইকেলটি উদ্ধার করে। এ বিষয়ে আঃ লতিফ মির্জা জানান, তিনি আইনগত পদক্ষেপ গ্রহন করবেন। এ ঘটনার পর †থকে ঘটনাস্থলে থমথমে ভাব বিরাজ করছে। এ ব্যাপারে রাজারহাট থানা অফিসার ইনচার্জ †মাঃ আঃ রশিদ ছিনতাইকৃত মটর সাইকেল উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অপরদিকে সাংবাদিককের মটর সাইকেল ছিনতাই ঘটনায় রাজারহাট †প্রসক্লাবের সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। #
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



