somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতীত্ব হরণ !! নাকি স্বাধীনতা হরণ???? না নাম না জানা স্ব্প্নদের ছুটি...........

২২ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতীত্ব হরণ।প্রচলিত বাংলায় ধর্ষণ।অনেকের কাছে অনেক রসালো,তাই নয় কি?!
একে যারা কারো সতীত্ব ভোগ করে আর দুই এ যারা কাহিনীটি কোন প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ হিসেবে উপভোগ করেন।

একটু থামুন !
কি ভাবছেন আপনি তেমন না,নাকি এসব আবার বলার কি আছে?
নাহ,আমি ও তা ভাবছি!
আসলে একটু বলবেন কি আমি কি কোথাও বলেছি যে নারীর সতীত্ব হরণ?

সতীত্ব মানে VIRGINITY.
এটা কি শুধু মেয়ে মানুষেরই থাকে?যদি সতীত্ব নারী-পুরুষ ভেদে সবারই থাকে তাহলে আমাদের দেশে শুধু মেয়েদের সতীত্ব হরণ কেন হয়?
নাকি আমাদের সমাজব্যবস্থায় শুধুমাত্র মেয়েদের সতীত্ব হরণ শেখানো হয়?বলি কি এটা তো শেখানো বা হাতেখড়ি দেয়ার মত কিছু নয়।তবে এমন কেন হবে যে শুধু নারীরা নাহ হল নাহ নারী,বৃদ্ধা,যুবতী,বালিকা,কিশোরী এমন কি ২/৩ বছরের বাচ্চা মেয়েও তার সতীত্ব হারাবে?তার এই শরীর কিছু বন্য পশুর শরীরের চাহিদার ক্ষুধা মেটাতে রাস্তার আবর্জনার মত ব্যবহার হবে?

মেয়েরা তাদের সোনার ধন ঘুঘলা পাখিটারে জন্মের পর পরই সোনার খাঁচায় বন্দী করবে তাই না?তাহলেই আর হবে না সতীত্ব হরণ এই তো বলতে চান?

আরে যারা এমন পশু তারা সোনার খাঁচার বাঁধা মানবে কেন?এই পশুর ক্ষুধা না মিটলে তো সে আরও ভয়ঙ্কর কোন নরপিশাচ হয়ে আপনার অথবা আমার ঘরে হানা দিবে।

একটা বাচ্চা মেয়ে বাইরে একটু বেরোবে আজকের এই পশুত্বের সমাজে তাও দিলো না। সে তার ছোট্ট পৃথিবীতে কত ছোট ছোট স্বপ্নে রঙ আর তুলিতে রাঙ্গায়,সাজিয়ে রাখে তার বাবা=মাকে দেখানোর জন্যে। কেউ কি সেই ধর্ষিত বাচ্চা মেয়েটির সেই স্বপ্নটির কথা একবার খুঁজে দেখেছেন?কোথায় হারায় তার সে রঙ্গিন স্বপ্নটি!

না হয় পশুদের চোখ থেকে পার পেয়ে একটু বড়ই হল ! তবে কি তার রক্ষা আছে?
জীবনে প্রতি মুহূর্তে তার শরীরকে পশুদের হাত থকে বাঁচিয়ে রাখার কি অমানুষিক যন্ত্রণার যুদ্ধ ! কি দেয় এই সমাজ একটি মেয়েকে? প্রতিনিয়ত একটা ভয়,একটি থাবার, বিকৃত মানুষের ক্ষুধার থাবা !
মেয়েরা তাদের জন্মের সাথে সাথে স্বাধীনতা হারায় না মায়ের গর্ভে দাফন করে আসে।মেয়েরা তাদের এই বন্দী দশা দেখে প্রায়ই বলে আমার জন্ম নেওয়াটাই আজন্ম পাপ।কি ক্ষতি করে তারা আমার বা আপনার?

আপনার মেয়েকে আপনার ছেলে সন্তানটিকে যেভাবে মানুষ করছেন ওভাবে করুন।আপনার স্ত্রীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দেখুন,আপনার মা আপনার বাবার মতই আপনার স্নেহ আর সম্মানের পাওনাদার,তাঁকে তার যোগ্য সম্মান দিন।আপনার বোনটিকে তার মত প্রকাশের অধিকার দিন।

মেয়েরা তাদের স্বাধীনতা হারাবে কেন??তারা কি সৃষ্টিকর্তার সৃষ্ট নয়?নাকি আল্লাহ তাদের অধিকার হরণের জন্যে পুরুষদের এই ধরাতলে পাঠিয়েছেন?যেহেতু এগুলো কোনটি নয় তবে তাদের আরেকটি মানুষের মত দেখুন,তাদের মত প্রকাশে স্বাধীনতা দিন,তাদের সম্মান দিন।আপনার সম্মানের থলি কমবে না বইকি বরঞ্চ বাড়বে।

আপনি চর্চা করুন,আপনার সন্তানও করবে।

১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×