সাউথ এশিয়ান ইউনিভার্সিটি,নয়া দিল্লীতে কম্পিউটার সায়েন্স এ মাস্টার্স এর জন্য ভর্তি হব।এখন ভিসার কাজটাই বাকি আছে।কিন্তু নেটে/ব্লগে অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি গত কয়েকমাস থেকে ভিসার ডেট পাওয়া যাচ্ছে না।আমার এক ফ্রেন্ড সেও ওখানে ভর্তি হবে,চেষ্টা করে ডেট পায়নি।
আমার হাতে আর মোটামোটি ১ মাসের একটু বেশি সময় আছে।এর মাঝেই ভিসার অনুমোদন এর কাজটা সারতে হবে।ব্লগেই কয়েকজন বলছে দালাল ধরতে,কেউ বলছে ভিসা সেন্টারের পাশের দোকানে ১০০০টাকা দিতে,কেউ বলছে একটা নির্দিষ্ট সময় ট্রাই করলে নাকি পাওয়া যায়!
আমি আমার পড়াশুনার জ্ঞান আর বাস্তবিক জ্ঞান থেকে বলি, ইন্ডিয়ার মত একটা বিশাল দেশের এম্বাসির সার্ভারে অনুমোদিত ব্যক্তি ছাড়া কারো পক্ষে শুধুমাত্র ডেট নেয়ার জন্য এক্সেস করার ক্ষমতা থাকার কথা না।যেখানে ওয়েবসাইটে অনলাইনে ডেট পাওয়া যায় না,সেখানে দালালদের পক্ষে ডেট দেয়া কিভাবে সম্ভব তা আমার বোধগম্য না।হয়ত বামহাতের কাজ হতে পারে!!
যাই হোক,আমি নিজে সৎভাবে চলি,চলার চেষ্টা করি।পাসপোর্টও আমি নিজেই করছি।একজন শিক্ষিত মানুষ হয়ে এ ছাড়া অন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।এই ভিসার ক্ষেত্রেও আমি তাই চাই।এজন্য আপনাদের সাহায্য চাচ্ছি। এই বছরে বা দুই-তিন মাস এর মধ্যে কেউ যদি ভারতীয় ভিসা পেয়ে থাকেন তবে মন্তব্যে ঘরে কিভাবে পেলেন সে ব্যাপারে লিখে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


