আঁধারে মুদ্রিত নিঃসঙ্গতায় ক্লান্ত দেহ
ভুল করেও কখনো থাকেনি পরে শয্যামোহে
উস্কে দিতে সাত সকালের অপেক্ষা,
সচতুর সাঁতারে পাড়ি দিয়ে শামুক রাত
ছুটে যায় কুয়াশার বিষন্নতায়
শুকনো পাতার আবাহনে মর্মরের মৌন উৎসবে।
বৃষ্টিমুখী চাতক ভোরে,
বালুর ভাঁজে ভাঁজে শিশিরের জলসা খোঁজে-
ব্যস্ত যখন সমস্ত রোদ এই চরাররে
আমি খুঁজি স্পর্শ তোমার,
ভোরের নৈঃশব্দ্যে অবাধ্য শিহরণ
শীতল চুম্বনে থরথরে কাঁপুক সারাটা বদন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



