somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিএসসিতে লাঞ্ছিত তরুণীরা। উগ্র পোশাক বনাম পুরুষদণ্ড

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দুটো ছোট বোন ছিলো, আমার ছোট বোনগুলো পর্দা করেই চলাফেরা করতো কিন্তু সেই পর্দা পারেনি এলাকার বখাটেদের উত্যক্ত হাত থেকে রক্ষা করতে। বাবা থানায় দু একটি জিডি করার পরও কোনো সমাধান পাওয়া যায়নি। অতঃপর বাধ্য হয়েছিলাম নিজের হাতে অস্ত্র তুলে নিতে, বাধ্য হয়েছিলাম রাত দুটো পর্যন্ত ওঁতপেতে ছোটবোনের উত্যক্তকারীকে ধরে মাথায় অস্ত্র ঠেকাতে। আমার অনেক বন্ধুরাও আমাকে অনেক সাহায্য করেছে। হ্যা এমন একটি উগ্র ভাই থাকলে বোনদের আর আর রাস্তাঘাটে ইভ-টিজিং এর শিকার হতে হয় না। আমার বোনেরা না হয় সেদিক থেকে রক্ষা পেল। প্রশাসন নয় প্রত্যেকটা মেয়ের দরকার একটি ভাই কিন্তু যাদের ভাই নেই তাদের কি হবে?।



গতকাল টিএসসির ঘটনার প্রতিবাদ জানিয়ে দেয়া কয়েকজনের স্ট্যাটাসের কিছু কিছু মানুষ নামের জানোয়ারের কমেন্টস পড়ে মনে হলো তাদের চোখে সেদিনের টিএসসিতে ঘটে যাওয়া ঘটনাটি জায়েজ ছিলো। হিজাবহীন, উগ্র পোশাক পরিধান করে সেদিন টিএসসি তে যাওয়া তরুণীরা (নির্যাতনকারী জানোয়ারদের চোখে যারা মাল) নির্যাতনের শিকার হোন। দুঃখিত শুধু নির্যাতন নয় যৌন নির্যাতনের শিকার হোন। ঘটনাটিকে জায়েজ করতে একটি কথাই শুধু বলা হচ্ছে "পর্দাহীনতা" এই ঘটনার মূল কারণ যদি পর্দাহীনতাই হয় তাহলে শিশুরা কেন নির্যাতিত হচ্ছে? প্রতিনিয়ত শিকার হচ্ছে যৌন নির্যাতনের? যাদের বক্ষ এখনো উন্মীলিত হয়নি, শরীরে এখনো কোনো যৌনতার আবেদন নেই তারা কেন নির্যাতিত হচ্ছে? ধর্ষিত হচ্ছে? শিশু নির্যাতনের খবর প্রকাশিত হয়নি এমন কোনো দিন কি রয়েছে?

হিজাব বলতে শুধু পোশাক বোঝায় না। বরং মানুষের আচার-আচরণ,ব্যবহার, দৃষ্টিভঙ্গি এমনকি অভিপ্রায়কেও বোঝায়। পোশাকের পাশাপাশি চোখ, মন, চিন্তা এমনকি হৃদয়েরও হিজাব থাকতে হবে। পর্দাহীনতার দোহাই দিয়ে যারা সেদিনের ঘটনাটি জায়েজ করতে চাইছে তাদের এবং সেদিনের পুরুষ নামের জানোয়ারদের মাঝে কোনো পার্থক্য দেখছি না। নিজেও একজন পুরুষ তার জন্য আজ নিজেরই লজ্জা হচ্ছে, লজ্জাটা আরো বেড়ে যায় যখন সেদিনের ঘটনার স্বপক্ষে কেউ যুক্তিস্থাপন করতে আসে। তাদের ভাষ্যমতে পুরুষদণ্ড এতোই সংবেদনশীল যে, "হালকা বসনে নারীকে দেখলেই দণ্ড খাড়া হইয়া যায়, টেম্পার বাইড়া গেলে কি আর ঠিক রাখোন যায়!" আর তখনোই তারা ঝাপিয়ে পরে। ঠিক এমনটি যারা মনে করেন যে নারীর উগ্র পোশাকের জন্য সেদিন তরুণীরা নির্যাতনের শিকার হয়েছেন তাদের উদ্দেশ্য করে কিছুই বলার নেই শুধু বলতে চাই তাদের টেম্পার বেড়ে গেলে কেউ নিরাপদ নয় এমনকি তার নিজের মা বোনেরাও।

যেই সব জানোয়ারগুলো মনে করে শুধুমাত্র পোশাকের জন্য সেদিন এভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিলো তরুনীদের, তাদের ধিক্কার দেয়ার ভাষা আমার জানা নেই আর ধিক্কার দিয়েইবা কি হবে যাদের কোনো বোধই নেই! সেদিন ঘটনার সময় সেই স্থানে শুধু নারীর শরীর দেখলেই দণ্ড খাড়া হয়ে যায় এমন পুরুষ ছিলো না, সেখানে আরো লিটন নন্দী, সুজন সেনগুপ্ত, অমিত দে'র মতো পুরুষরাও ছিলো, কিন্তু কই তারাতো তরুণীদের উপর ঝাপিয়ে পরেনি বরং নিজ দায়বোধ থেকে পাশে দাঁড়িয়েছে তরুণীদের। যার কারণে নিজেরাও হামলার শিকার হয়েছেন। প্রশাসন সেখানেও নিরব ছিলো। হায়রে আমার দেশের প্রশাসন!

আপনারা যারা মনে করছেন সেদিন টিএসসিতে ঘটে যাওয়া ঘটনার জন্য শুধু তরুণীদের পোশাক দায়ী তাদেরকেই বলছি শুনুন দেশে বৈধ অবৈধ মিলিয়ে পতিতালয়ের সংখ্যা কয়েক হাজার, নিজেকে যদি সংযত করে রাখতে নাই পারেন তাহলে ভদ্রতার মুখোস পরে টিএসসিতে গিয়ে নিকৃষ্ট ও জঘন্যতম এমন কাজ করার চেয়ে বরং পতিতালয়ে যাওয়াই উত্তম। তবে হে সংবেদনশীল পুরুষ সাবধান ঘরে বসে উগ্র পোশাক পরিধান করা অভিনেত্রীর কোনো মুভি দেইখেন না তাহলে কিন্তু.................
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×