somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাইকুর গঠন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন

১৯ শে মে, ২০১৫ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''তাংকা'' কাব্যের হাত ধরে জাপানি রাজ দরবারে আসে হোক্কু বা উদ্বোধনী কবিতা যা বর্তমানে হাইকু নাম প্রচলিত। সমগ্র জাপানে এখনো প্রায় এক কোটি কবি আজও হাইকু লিখে যাচ্ছেন, জাপানীদের এই জজবা ছড়িয়ে পরেছে সমগ্র বিশ্বেই। ছোট কবিতা হিসেবে বাংলাদেশেও হাইকুর জনপ্রিয়তা রয়েছে রবীন্দ্রনাথ যাকে তিন লাইনের কবিতা বলে আখ্যায়িত করেছেন। হাইকু আমার নিজেরও অনেক পছন্দের, আর তাই চোখের সামনে হাইকু পরলে এড়িয়ে যেতে পারি না।

হাইকু'র গঠন প্রক্রিয়া সম্পর্কে যতদূর জানি, মূলত তিনটি পঙক্তিতে যথাক্রমে (৫+৭+৫) ১৭টি সিলেবল (Syllables) বা মাত্রা নিয়ে গঠিত। তবে এ গঠন প্রক্রিয়া নিয়ে মনে দ্বিধা সৃষ্টি হয় যখন কোনো ইংরেজী বা অনুবাদকৃত হাইকুগুলোর দিকে দৃষ্টি পরে। প্রশ্ন জাগে ১৭টি সিলেবলে বা মাত্রায় হাইকু লেখা হলেও মাত্র গণনার ক্ষেত্রে কোনটি শ্রেয় ''অক্ষরবৃত্ত'' না'কি ''স্বরবৃত্ত'' ? এটি সম্পর্কেই একটি সুপষ্ট ধারণা চাই।

Butterflies are cool
In the big huge, green forest.
They fly up so high.

উপরে বর্ণিত হাইকুটির যদি সিলেবল যদি গণনা করি তাহলেঃ
But / ter / flies / are / cool = 5
In / the / big / huge / green / for / est = 7
They / fly / up / so / high = 5

৫+৭+৫=১৭ টি সিলেবল যা হাইকুর মূল বৈশিষ্টের একটি। মা্যৎসুয়ো বাশো'র একটি হাইকু অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ এভাবে

পুরোনো পুকুর
ব্যাঙের লাফ
জলের শব্দ।

যেহেতু এটি একটি আক্ষরিক অনুবাদ ছিলো সেখানে হাইকুর মাত্রারীতি রক্ষা করা হয়নি। তবে বেগম জাহান আরা'র অনুবাদ করা ইয়োসা বুসনের একটি হাইকুতে অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহার করে থাকেন। যেমনঃ
মৌসুমী বৃষ্টি
অনামিকা প্রবাহী
শব্দেই তুষ্টি।

অথবা মাত্রার মৌলনীতি মেনে আবিদ আনোয়ার লিখেনঃ
বিরান বিল
হতাশ মাছরাঙা
ভাবুক চিল।

উপরের উল্লেখিত দুটি হাইকু অক্ষরবৃত্তের আদর্শ উদাহরণ হলেও স্বরবৃত্ত ছন্দেও অনুবাদ / রচিত হয়েছে হাইকু।

শিরোর একটি হাইকুর অনুবাদ করেন কবি নির্মলেন্দু গুণ
কিছুই ঘটছে না
তবুও বসন্ত আজ
ভোর থেকে শুরু

অথবা ono komachi হাইকু অনুবাদেঃ
কর্তব্যবিমূঢ়
স্তনের উল্লাসে দীর্ঘ
পামবনে বৃষ্টি।

প্রয়াত কবি ও ব্লগার ইমন জুবায়ের কতৃক ফরাসী কবি পল এলুয়ার্দের একটি হাইকুর অনুবাদেও স্বরবৃত্ত ছন্দের ব্যবহার লক্ষনীয়। যেমনঃ
ইতস্তত
বাতাস
বাতাস ভরা সিগারেট গড়িয়ে নেই।

হাইকু অক্ষরবৃত্ত এবং স্বরবৃত্ত উভয় ছন্দেই প্রচলিত হবার কারণেই এই দ্বিধার সৃষ্টি। সুস্পষ্ট একটি ধারণার অনুসন্ধান করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ সকাল ৮:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×