(আরটিএনএন)-- তেল-গ্যাস-খনিজ সম্পদ ওবিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবেসকাল থেকে চলছে। হরতালের সমর্থনে সোমবার সকাল ছয়টার পরই পিকেটাররা অবস্থাননেয় রাজধানীর বিভিন্ন সড়কে। এ সময় বিচ্ছিন্নভাবে বাস ভাংচুর ও টায়ারে আগুনদেয়ার ঘটনায় অনেক সড়ক ফাঁকা হয়ে যায়।
নগরীর পল্টন এলাকায় সকালে কয়েকটি সড়কে পিকেটিং শুরু হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর এলাকায় মোটামুটি যানবাহন চলাচল করছে তবে টেকনিক্যাল এলাকায় টায়ারে আগুন দিয়ে পিকেটাররা হরতালের পক্ষে অবস্থান নিলে গাড়ী চলাচল সাময়িক বন্ধ থাকে।
এদিকে ভোর থেকেই নগরীর বিভিন্ন সড়কে কড়া নিরাপত্ত ব্যবস্থা নেয় পুলিশ। তারা যানবাহনগুলোকে স্বাভাবিকভাবে চলতে সাহায্য করে। এ সময় পিকেটারদের হাতে ভাংচুর হয় কিছু যানবাহন। পিকেটাররা পুরানা পল্টন ও মতিঝিল এলাকায় অবস্থান নিয়ে শ্লোগান দিলে পুলিশ গাড়ী চলাচল বন্ধ করে অন্য দিকে ঘুরিয়ে দেয়।
শাহবাগ এলাকায় পিকেটারদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ। এখানে কিছু বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে নগরীতের বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
মহাজোট সরকারে সময় রাজধানীতে এটিই প্রথম হরতাল। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরবক্ষের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং ২ সেপ্টেম্বর কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার এ হরতালের ডাক দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



