আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া নিয়ে আবদুল জলিলের অভিযোগ 'হতাশাগ্রস্ত ব্যক্তির কথা' বলে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দেশ-বিদেশেও তা প্রশংসিত। কোনও হতাশাগ্রস্ত লোকের কথায় এর বিচার হয় না।
গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যায়। তবে বিএনপির দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য জলিল স¤প্রতি অভিযোগ করেন, সমঝোতার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে।
জলিলের বক্তব্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হল কিনা জানতে চাওয়া হলে সিইসি মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিচারের ভার জনগণের ওপর। আমাদের দায়িত্ব ছিল নির্বাচন করার; অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করেছি। দেশের কোটি কোটি মানুষ ও হাজার হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক তা দেখেছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্নও উঠেনি।"
"এখন হতাশাগ্রস্ত এক লোকের কথায় তো এর বিচার হয় না", জলিলের নাম উল্লেখ না করে বলেন শামসুল হুদা।
তিনি বলেন, গত সংসদ নির্বাচনে কোনও ধরনের সমঝোতা বা আঁতাতের কথা ইসির জানা নেই। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।
বিএনপি নির্বাচনে কারচুপির যে অভিযোগ তুললেও তা প্রত্যাখ্যান করে ইসি। তবে জলিলের বক্তব্য ধরে বিএনপি মহাসচিব গত রোববার বলেন, তার বক্তব্য বিএনপির অভিযোগের সত্যতা প্রমাণ করেছে।
জলিলের বক্তব্য নিয়ে তার দল আওয়ামী লীগেও তোলপাড় চলছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত রোববার বলেন, এমন অভিযোগ করার আগে সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা উচিত।
গত জানুয়ারিতে সরকার গঠনের সময় জলিলসহ আওয়ামী লীগের আগের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রীকে মন্ত্রিসভায় স্থান দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের নতুন কমিটিতেও উপেক্ষিত হন তারা। জলিল ছাড়াও আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে কার্যনির্বাহী সংসদে না রেখে তাদের রাখা হয় উপদেষ্টা পরিষদে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


