somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধ্বংস্তূপ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ আহসান, নামের মতই মনটাও আকাশের মতই বিশাল। সেই বিশাল আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়ানোই যেন তার নেশা। খুব ছোটবেলা থেকেই অনেকটা যাযাবর জীবনে অভ্যস্ত আকাশ। কখনো পাহাড়ের সাথে মিতালী করেছে, তো কখনও আবার খেলা করেছে যমুনার জলে। কখনও ইট-কাঠের শহরে বেড়ে উঠেছে, তো কখনও আবার ঘুরে বেড়িয়েছে সীমান্ত শহরে। এই যাযাবর জীবনের মাঝেই সে ভালবেসে ফেলেছিল যে বস্তুটিকে তার নাম বাংলাদেশ।
দেখতে দেখতে জীবনের এক-তৃতীয়াংশই পার করে দিয়েছে আকাশ। এই সময়টার মধ্যে, কম চড়াই-উতড়াই পার করতে হয়নি তাকে।ছোট বেলা থেকেই মনে গেঁথে নিয়েছিল যে দেশ আর দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা। স্বপ্ন দেখেছে এডভেঞ্চার আর উড়ে বেড়ানোর। তথাপি বাংলাদেশের আর দশটা ছেলের মতই তথাকথিত বাস্তবতা, দায়বদ্ধতা, পারিবারিক ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হয়েছে তাকেও। শুধুমাত্র পরিবারের বড়দের সম্মান করতে যেয়ে, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিতে যেয়েই নিজের ইচ্ছাকে কবর দিতে হয়েছিল তাকে। নিজের ইচ্ছার বিরুদ্ধেই পড়তে হয়েছে প্রকৌশল বিদ্যা। এক সময় যেই পেশার মানুষদেরকে প্রচন্ড অপছন্দ করত সে, শেষ পর্যন্ত সেই পেশাতেই যেতে হল তাকে, ব্যাপারটাকে এখনও মেনে নিতে পারেনা আকাশ। হয়ত সেদিন বড়দের ইচ্ছাকে সম্মান করতে যাওয়াটাই তার জীবনের সব চাইতে বড় ভুল ছিল, যার জন্য তাকে এখনও কষ্ট পেতে হয়।
অনেক এবছর আগের কথা, খুব সম্ভবত আকাশ তখন হাইস্কুলের শেষ দিকে। কে একজন যেন তাকে বলেছিল, “ আকাশ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে, হাল ছড়বেনা কখনও। আর নিজেকে কখনও কারও কাছে কাছে সমর্পিত করবেনা।“ কথা দুটো এতটাই মনে ধরে ছিল অর যে কখনও এক মূহুর্তের জন্যেও ভুলেনি সে। অবশ্য এর ফলাফলটাও যে খুব নেতিবাচক হয়েছিল তাও না। আকাশের মধ্যে যে সীমাহীন আত্মবিশ্বাস আর অটল থাকার শক্তি জন্মেছে, সেটা সম্ভবত সেখান থেকেই। যদিও বহু চড়াই-উতড়াই পার করে অনেকটা পথ পারি দিয়েছে তবুও কখনও অনুভব করে যে আসলে তার প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। কারন যা তার স্বপ্নের মধ্যে ছিল, তার কিছুই তো পেল না সে।
মাস কয়েক আগে যখন ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করল, তখন থেকে বারবার পুরোন স্মৃতি বারবার মনে পড়ছে তার। পুরোন ভুলগুলোকে শোধরাতে ইচ্ছা করছে তার, কিন্তু সে নিরুপায়। বারবার মনে হচ্ছে জীবনের সব স্বপ্ন হারিয়ে ফেলেছে, হারিয়েছে ভালবাসার মানুষকে, হারিয়েছে খুব সাধারন আবেগগুলোকে। ইদানিং জীবনটাই অসহ্য হয়ে উঠেছে তার কাছে। খুব কাছের মানুষগুলোর সাথেও বনিবনা হচ্ছে না কেন জানি। শুধু মনে হচ্ছে সেই সীমাহীন আত্মবিশ্বাস আর দৃঢ়তাই তাকে শেষ করে দিচ্ছে কুঁড়েকুঁড়ে। যে গুণগুলো একসময় তাকে চরম বিপর্যয় থেকে বাঁচাত, এতটা পথ পাড়ি দিতে সাহায্য করেছে; সেই ব্যাপারগুলোই এখন তার আশেপাশের মানুষের কাছে তাকে এখন অপ্রিয় করে দিচ্ছে প্রতিনিয়ত। সবার কাছে থেকে এখন তার হারিয়ে যেতে ইচ্ছে করছে, চেয়ে চেয়ে দেখতে ইচ্ছে করছে নিজের ধ্বংস্তূপ। দেখতে ইচ্ছা করছে, কিভাবে বাকি সম্ভাবনাগুলো বাধাহীনভাবে ধ্বংস হয়ে যায়। তারপর না হয়, আবার নিজেকে নিয়ে ভাবতে শুরু করা যাবে। একেবারে শুন্য থেকে নিজেকে গড়ে তোলার সংরাম করা যাবে। কি আর আছে জীবনে, কাটুক না যাবেভে কাটতে চাই জীবন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×