somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশরা ভাল থাকুক

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ ছেলেটা চলে গেল ভার্সিটি থেকে। স্নেহা যদি সেদিন হ্যাঁ বলত হয়ত আজকের আকাশের এই ছন্নছাড়া দিনগুলো আসতো না। হয়ত। আজ সে নিজের জীবনটা গুছিয়ে ফেলত, ঠীক আর দশটা ছেলে যেভাবে গুছিয়ে নেই নিজের জীবন তার জীবন-সঙ্গীনির সাথে। অবশ্য সেদিনই তো স্নেহা বলেছিল তাকে "তুমি এখান থেকে চলে গেলে সব-ই আস্তে আস্তে ভুলে যাবা। সবকিছু ঠীক হয়ে যাবে একসময়।" সত্যিই তো সে তো ক্যাম্পাস যিবনের সব কিছুই ভুলে গেছে, কর্মজীবনে ব্যাস্ত হয়ে গেছে অনেকটাই, অনেক কিছুই বদলে গেছে। শুধু বদলায়নি মনে ধারণ করে রাখা স্নেহার প্রতি তার ভালবাসা। ২/১ বার যে ভুলতে চাইনি তাও না, কিন্তু পারেনি। বরং সেই ভালবাসা হয়েছে আরও প্রগাঢ়। ক্যাম্পাস থেকে আসার পরও বহুবার মেয়েটাকে বোঝানোরও চেষ্টা করেছে, কিন্তু বারবার-ই হয়েছে হীতের বিপরীত।
তারপর মানুষের জীবন-ত চলে যাবেই। হয়ত যেই চলাটা হতে পারত অনেক স্বাভাবিক, অনেক সুন্দর; সেখানে সেই একই জীবন চলছে খুড়িয়ে, অনেকটা মানসিক পঙ্গুত্বের মধ্য দিয়ে। আকাশ নিজেও জানে, আর হয়ত কোন দিনই স্নেহা তার হবে না। তারপর সে অন্তরের অন্তস্থল থেকে স্নেহার জন্যই সব ভালবাসা যেন পেটেন্ট করে বরাদ্দ করে দিয়েছে। হয়ত জীবনটা একাকী, শুধু স্নেহার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে তাকে।
শুধু দুঃখ থেকে গেল, স্নেহা ওকে বাইরে থেকেই চিনলো; ভেতরের মানুষটাকে চিনতে পারলনা। স্নেহা তো বলেই দিয়েছিল"এটা তোমার সমস্যা, আমি কি করতে পারি?"
মেয়ে তুমি বড়ই নিঠুর হলে এমন একজনের জন্য, যে তোমার জায়গাটার ভাগ-ও কাউকে দিতে রাজি না।
আকাশের সেই প্রাণচাঞ্চল্য আর নেই, বন্ধুরা বারবার খুঁজেও পাই না তাকে। কিছুদিন আগে ক্যাম্পাস জীবনে তার খুব কাছের বন্ধু সাদমান অর দেখা পেয়ে, টানা কয়েক ঘন্টা আড্ডা দিয়েছিল ঠীক সেই ছাত্রজীবনের মতই। বারবার তাকে বোঝাতেও চেয়েছিল স্বাভাবিক জীবনে থাকার জন্য। সে বিদায় বেলায় শুধু এটাই বলেছিল,"সেই মধুর জীবনে যাকে দরকার ছিল, সেই যখন নাই তখন সেই জীবনটাও অর্থহীন-মুল্যহীন"।
হয়ত ছেলেটা পাগল হতে বাকি নাই খুব বেশি। শুধু খারাপ লাগে এজন্যই যে বন্ধু-পরিবার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যে জীবনে সে আছে, তা-কি শুধুই স্নেহাকে হারিয়ে? নাকি আরও অনেক চাপা কষ্ট, অনেক ক্ষেদ থেকে জীবনের প্রতি চূড়ান্ত আগ্রহ হারিয়ে ফেলার ফসল। স্নেহা হয়ত ঠীকই গুছিয়ে রেখেছে নিজেকে, ভালই কাটছে তার দিন। হয়ত অনেক ভাল অবস্থানও আছে এখন তার। কিন্তু আকাশকে নিয়ে একটু যদি ভাবত, খুব কি ক্ষতি হয়ে যেত তার?
অনেক দিন আকাশকে নিয়ে লিখিনি, ভেবেছিলাম আর লিখব-ও না। কিন্তু তার এই শেষটা নিয়ে না লেখলে হয়ত তার প্রতি অবিচার করাই হবে।
শেষে এটুকুই বলি, আকাশরা যেখানেই থাকুক ভাল থাকুক। হয়ত তাদেরকে নিয়ে ভাবার কেউ নেই, কিন্তু অন্তত তারা নিজের মতই নিজে ভাল থাকুক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×