somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লতিফ সিদ্দিকী, মুরতাদ ও নাস্তিক প্রসঙ্গঃ ইসলাম কি বলে?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মুসলমানের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই'- চারদিক থেকে এই শ্লোগান উঠছে। কিন্তু আবেগপ্রবন জনতার দাবী সম্ভবত ইসলামকে ছাড়িয়েই যাচ্ছে। একটু মাথা খাঁটিয়ে দেখা যাক, আসলে ইসলাম এপ্রসঙ্গে কি বলে।

ইসলামী রাষ্ট্র কায়েম হলে সেখানে বিধর্মীদের অবস্থান কি হবে? তাদেরকে কি দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে? রাসূল (সা) কি সেটাই করেছিলেন? ইসলাম কি তবে ইসলাম গ্রহনে মানুষকে বাধ্য করে?
একজন আল্লাহকে অবিশ্বাস করতেই পারেন। এই অধিকার আল্লাহ তাকে দিয়েছে। এতে সমাজ বা রাষ্ট্রে কোন বিশৃঙ্খলা তৈরী হয় না। কোন আইন অনুসারেই, এমনকি ইসলামী আইন অনুসারেও আল্লাহতে বিশ্বাস না আনা কোন অপরাধ না। অপরাধ হবে তখনই যখন অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হবে।

তাহলে আজ যারা নাস্তিকদের উতখাত করতে চান তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? ইসলামের বাহিরে যেয়ে ইসলামের প্রতি এই ভালবাসা হাস্যকর। উগ্রপন্থা পরিহার করে ইসলামের দিকে ফিরে আসুন। ব্লাসফেমী আইন প্রবর্তনের দাবী জানান, এই উদ্ভট ইসলাম বহির্ভূত কীর্তিকলাপ করে মুসলিম বিশ্ব ও ইসলামকে হাসির পাত্র বানানোর কর্মকান্ড বন্ধ করুন।

এদিকে জামায়াতে ইসলামীর কর্মকান্ডে আমি আসলেই হতাশ। আমার আশা ছিল তারা অন্তত এ বিষয়টা এভাবে হালকা চোখে না দেখে ভালভাবে পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেবে। ৪৭ এর দেশভাগ, কাদিয়ানী বিরোধী আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের অবস্থানের ফলে অন্তত আমরা অন্তত আশা করতে পারি যে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্য কথাটা বলার সাহস ও যোগ্যতা অন্তত জামায়াতের আছে। অবশ্য জনগনকেই সর্বেসর্বা ভাবার নীতি গ্রহন করে থাকলে ভিন্ন কথা।
ইসলামী আন্দোলনের প্রেক্ষাপট বিচারে মোটামুটি সবাই এই প্রশ্নে একমত যে বর্তমানে বাংলাদেশে ইসলামী আন্দোলন মাক্কী যুগ অতিক্রম করছে। রাসূলুল্লাহর (সা) মাক্কী যুগের দিকে যদি আমরা তাকাই তাহলে আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে বেশ কয়েকজন ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। সহজার্থে তারা মুরতাদ হয়ে গিয়েছিলেন। কেউ ঐদেশী নারী বিবাহের উদ্দেশ্যে, কেউ অন্য কোন উদ্দেশ্যে।
এখন প্রশ্ন হল, এই মুরতাদদের ব্যাপারে আল্লাহ কিংবা রাসূলের (সা) সিদ্ধান্ত কি ছিল? তাদেরকে কি হত্যা করা হয়েছিল? নাকি তাদেরকে ছেড়ে দেয়া হয়েছিল?

ইসলাম বাদ দিয়েও, সাধারন দৃষ্টিকোন থেকে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে আন্দোলন আর শাহবাগের ফ্যাসিজমের মধ্যে আমি আসলে খুব একটা পার্থক্য করতে পারছি না। আইন প্রনয়নের দাবীতে বা আইনের প্রয়োগের দাবীতে আন্দোলন হতে পারে। কিন্তু আদালত কি রায় দেবে তা জনগন বলে দেবে এটা হতে পারে না। অন্তত এই ক্ষেত্রে গনতন্ত্র খাটে না।
আমি খেয়াল করছি যে কিছু নতুন গজিয়ে ওঠা ইসলামী দল নিজেদের ব্র্যান্ডিং এর জন্য জনগনের হুজুগে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই ইস্যুতে মাঠ গরম করছে। নিয়্যতের ওপর অযাচিত হামলার জন্য দুঃখিত হলেও এটা ছাড়া আরেকটি কারনেই তারা এধরনের উন্মাদনা প্রদর্শন করতে পারে। তাহল, ইসলামের যথার্থ জ্ঞান না থাকা

মুরতাদ হওয়ার শাস্তি অবশ্যই মৃত্যুদন্ড। কিংবা আল্লাহ-আল্লাহ রাসূল (সা)কে কটুক্তি করার শাস্তিও মৃত্যুদন্ড। কিন্তু কখন? কোন প্রেক্ষাপটে? কেউ নবীকে (সা) কটুক্তি করল আর আমি গোপনে গিয়ে তাকে হত্যা করে দিয়ে আসলাম। এটাই কি ইসলামী বিধান?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×