সেই পুরোনো আমার কথা?
সেই আমার কথা!
যে আমি আমাকেই হারাতাম
তোমার হাসিতে,
যে আমি তোমাকেই ভালোবেসেছিলাম
চোখের জলে,
যার অশ্রু ঝরতো অঝোর ধারায়
কেবল তোমার অশ্রু দেখে,
যার সবটুকু হৃদয় জুঁড়ে ছিলো
কেবল তোমার বসবাস।
নিঃস্তব্ধ, নিঃশ্চুপ আলো আধারিতে,
চোখে চোখ, হাতে হাত রেখে থাকার
সেই সে মুহূর্তগুলোর কথা?
শিশির ভেজা কোন সকালে,
তোমার পাশাপাশি হেটে যাওয়া কোন,
অজানা ঠিকানার কথা?
অঝোর শ্রাবণে গন্তব্যহীন পথে
ঘুরে ফেরা শহরের
প্রায় প্রতিটি অলি-গলি?
তোমার কি মনে পড়ে?
নাকি কিছুই মনে পড়েনা,
নাকি ইচ্ছেই করেই সব ভুলে থাক
ভুলে থাকার তাগিদে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







