somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

এগিয়ে যাক বাংলার বাঘ!

১৮ ই মার্চ, ২০০৭ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলকে, পাশাপাশি পুরো দেশবাসীকে। শক্তিশালী ভারতের বিপক্ষে এমন একটা উত্তেজনাময় খেলা উপহার দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট দলকে এবং সংশ্লিষ্ট সবাই অভিনন্দন।

ঠিক যখন আমি এই লিখা লিখছি ততক্ষণে সমগ্র পৃথিবী জেনে গেছে বাংলাদেশ নামের ছোট্ট একটা দেশের ক্রিকেট দল ভারতের মত শক্তিশালী ক্রিকেট দলকে কতটা লজ্জায় ডুবিয়েছে। বাসায় কেবল কানেকশন নেই, তাই অগত্যা নেট-এর সাহায্যই নিতে হলো, দেখলাম লাইভ খেলা। বাংলাদেশের এই জয়ে ভিত রচনায় অবদান সকল খেলোয়াড়ের, বিশেষ করে মাশরাফি, রফিক, রাজ্জাক, তামিম আর রহিমদের কথা না বললেই নয়। অনেকদিন বাংলাদেশের খেলা দেখ হয়নি, পত্রিকায় পড়েছি, ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশের সাফল্যের কথা।

আমার বড় ভাই যিনি জার্মানীতে পড়াশোনা করছেন, তিনিও খেলা শুরু হওয়ার আগের রাতেও আমার সাথে কথা বলে বাংলাদেশের সম্ভাব্য পরাজয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন। বলেছেন,"দেশের খেলা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি কিভাবে দেখবো টেন্ডুলকার, গাঙ্গুলী, দ্রাবিড়, শেবাগ ওরা আমাদের ছেলেদের নাস্তানাবুদ করছে?"। কিন্তু আমি বরাবরই বলেছি বাংলাদেশ ভালো করবে, জয় নিশ্চিত না হলেও দারুন উত্তেজনাময় একটা খেলা আমরা দেখবো বলেই আশা করছি। অবশেষে যখন খেলা শুরু হলো, তখন আমার বড় ভাইয়ার শুধু অবাক হওয়ার পালা। ভারতের এত শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে যখন বাংলাদেশের বোলাররা কেবল সাজঘরে পাঠাচ্ছে তখনতো আমারও চোখ ছানাবড়া! আমিও কি ভেবেছি আমার বাংলাদেশের দামাল ছেলেরা এরকমভাবে মুড়ি-মুড়কি ভেবে সব উড়িয়ে দেবে! যতই দেখছিলাম ততই শুধু অবাক হওয়ার পালা! এ কি হচ্ছে! আমি স্বপ্ন দেখছিনাতো!

ভারতের ব্যাটিং শেষ হওয়ার পর বড় ভাইয়া আবারও হতাশার কথা বলতে শুরু করলেন, মনে মনে একটু ভয়ও হচ্ছিলো, কারণ ভারতের বোলিং এ্যাটাককে খুব খারাপ বলার কোন অবকাশ নেই। সত্যি কথা বলতে কি ভাইয়া সবসময়ই চাইতেন বাংলাদেশ সবাইকে হারিয়ে দেবে, কিন্তু বাস্তবতায় তেমনটি খুব বেশী হয়নি বলেই হয়তো তিনি খুব বেশী হতাশ ছিলেন, যদিও তিনি সত্যিকার অর্থে দেশকে খুবই ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই হয়তো পড়াশোনার চাপ ঝেড়ে ফেলে খেলা দেখতে বসেছিলেন।

বাংলাদেশের ব্যাটিং দেখেতো আমার মাথা নষ্ট হওয়ার জোগাড়, তামিমের ব্যাটিং দেখে মনে হলোনা ও 18-20 বছরের কোন তরুন, যথেষ্ট অভিজ্ঞ ব্যাটস্ম্যানদের মতো যখন জহির, হরভজনকে নাকানি-চুবানি খাওয়াচ্ছে তখন আমার বারবারই মনে মনে বলছিলাম,"হরিবাবু, তুমি তোমার টুপি সামলাও, নয়তো হরি রাম, হরি রাম বলতে বলতে বাড়ি যাও!"। অসম্ভব ভালোলাগা বাংলাদেশের ব্যাটিং দেখে নিজেও খুবই অবাক হয়েছি। মনে হয়েছে একটা কথা,"বাংলার দামাল ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে দিলে, সবকিছুই সম্ভব"। প্রার্থনা করছি যেন, উপরওয়ালা মানজারুলের আত্নাকে শান্তি দেন, যেন বাংলাদেশের ক্রিকেট এবং সবের্াপরি আমার সোনার বাংলাদেশ আরো এগিয়ে যায়। শুভকামনা থাকলো বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি। বাংলাদেশের এই জয়যাত্রা অব্যাহত থাকুক।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ দুপুর ১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×