somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত প্রায় তিনটা বাজতে চলেছে। বিছানায় শুয়ে শুয়ে শুধু এপাশ-ওপাশ করছিলাম, ঘুম কেন যেন আর আসতেই চাইছেনা। কোন এক অজানা কারণেই বার বার শুধু দেশের কথা মনে পড়ছে আজ।

কানে হেডফোনটা লাগিয়ে শুনছিলাম, "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"। মনে পড়ছিলো ছোট্ট বেলায় স্কুলের মাঠে দাঁড়িয়ে আমাদের জাতীয় পতাকার দিকে তাকিয়ে স্যালুট দিয়ে গাইছি চিৎকার করে.. আমার সোনার বাংলা। ভাবতে ভাবতে কখন যে চোখ জলে ছলছল করে উঠেছে সেটা টের পেতে একটুও সময় লাগলোনা।

নিজেকে দেশপ্রেমিক জাহির করতে, এই ভোর রাতে ঘুম থেকে জেগে কথাগুলো ঠিক ইচ্ছে করে লিখতে বসিনি। বুকের ভেতরটায় ভীষণ কষ্ট হচ্ছিলো। দেশের মাটি, বাতাস, ২১শের অনুষ্ঠান, পহেলা বৈশাখ সবকিছুই মিস করছি অনেকদিন থেকেই। মাঝে মাঝে ভাবি সবকিছু ছেঁড়েছুড়ে একদিন দেশের ছেলে দেশেই ফেরত যাবো। আবার ভাবি দেশকে দেয়ার মতো আমার কিছু্ই নেই। এমন কোন যোগ্যতাও নেই যে দেশের কোন কাজে আসবো। তবে আর কিছুটাদিন অপেক্ষা আমাকে করতেই হবে। পড়াশোনা শেষ করে একটা সময় দেশেই ফিরতে চাই, দেশের জন্য কিছু একটা করতে চাই। কিছুদিন আগে একজন আমাকে বললো, "দেশে গিয়ে কি করবেন?" তার প্রশ্নের সঠিক কোন উত্তর আমার জানা নেই সত্যিই, কিন্তু আমাকে দেশে ফিরতেই হবে সেটা আমি জানি। ভাবি, সবাই যদি দেশে ছেড়ে পালায় তাহলে দেশের কি হবে? আমি নিতান্তই ক্ষুদ্র একজন বুক ভরা মায়া, ভালোবাসা ছাড়া দেবার মতো আর কিই বা আমি পারি। তবুও ফিরতে চাই।

এই ভোর বেলায় কাউকে হাতের কাছেও পাচ্ছিলাম না যে কথাগুলো একটু শেয়ার করবো। তাই ভাবলাম ....

দেশ ছেঁড়ে এসেছি আজ প্রায় সাতটা বছর হতে চলেছে। ব্যক্তিগত আর পারিবারিক সমস্যার কারণেই এতদিন দেশে যেতে পারিনি। সে কথা অন্য কাউকে বোঝানো কঠিন, তাই সে চেষ্টাটাও আর করছিনা। কিন্তু কিছুদিন পর পরই বুকের ভেতর জেগে ওঠা এ হাহাকার ভীষণ রকম কষ্ট দেয়। মনে পড়ে, দেশের সবুজ ধান ক্ষেত, শীতের দিনে ঘাসের উপর ছড়িয়ে থাকা শিশির, মা'র হাতের পিঠা, বাবার বকা দেয়া। এ এক অসহ্যরকম শূন্যতা।

যারা দেশে আছেন, জানিনা আপনারা আমার কথাগুলো ঠিক কতটা অনুভব করতে পারছেন, হয়তো সেটা কখনোই সম্ভব নয়। তবুও বলবো, যদি কখনো প্রবাসে পাড়ি জমান, তবে হয়তো আমার কথাগুলো একদিন বুঝতে পারবেন। তাই বলছি, দেশকে ভালোবাসুন। আমার মা আর এই মাটির মাঝে কোন ব্যবধান নেই। তোমরা আমার মা'কে আমার সালাম জানিও। ভালো থেকো প্রিয় বাংলাদেশ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×