somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথামালা - পর্ব ১

১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কারো চলে যাওয়টা বোধ করি, সবার জন্যে একটু কষ্টদায়ক হয়। আমিও তার ব্যাতিক্রম নই। সেই ছোট্ট বেলা থেকেই, আমাদের বাসায় যখন কেউ বেড়াতে আসতো, আমি জানতাম বিকেল হলেই তারা চলে যাবে। আর তাই তারা চলে যাওয়ার আগেই আমি বাসা থেকে বের হয়ে চলে যেতাম খেলার মাঠে। শুধু কারো চলে যাওয়া দেখলেই আমার মনটা হুহু করে কেঁদে উঠতো। তাই ইচ্ছে করেই আমি আগেই বাসা থেকে বের হয়ে যেতাম যাতে কাউকেই বিদায় দিতে না হয়। এই ব্যাপারটা আমাকে দিয়ে কখনোই হয়নি, এত বছর বয়সেও যখন হয়নি তখন আর হবে বলেও মনে হচ্ছেনা।

বলছিলাম প্রিয় মানুষগুলোর কথা। আমার প্রিয় মানুষগুলোর তালিকা খুব বেশী দীর্ঘ নয়। কিন্তু সেই ছোট্ট নামের তালিকায় যে তুমিও যে কখনো জায়গা করে নিয়েছো, টের পাইনি।

এইতো সেদিন, হঠাৎই তোমার সাথে পরিচয়। কি অসম্ভব পাগলামোটাই না করেছিলাম তোমার সাথে। সেই একই কথা বার বার "চলো বিয়ে করে ফেলি" আর তুমিও। না .. না.. না.. যতবারই তুমি না বলেছো ততবারই আমি তোমাকে সেই একই কথা শুনিয়েছি। এখন ভাবলে নিছক পাগলামো মনে হয়। মাঝে তোমার সাথে কয়েকদিন কথা হয়নি, আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ক্লাস আর কাজ নিয়ে।

হঠাৎ করেই একদিন মনে হলো, তোমাকে জ্বালাতন করি। ফোন করলাম ঠিকই, কিন্তু বাপরে মেয়ে দেখি ভীষণ ভাব ধরে বসে আছে। হাহাহাহাহা
অনেক মজার ছিলো দিনগুলো। বেশ ভালোইতো কাটছিলো দিনগুলো তোমার সাথে কথা বলে। তোমাকে তখনো দেখা হয়নি, কিন্তু মনের কোথায় যেন তখন একটু একটু করে ভালোলাগাগুলো জমা হচ্ছিলো, টের পাইনি। আর যখন পেলাম, তখন মনে হয় অনেক দেরী করে ফেলেছি।

তুমি যেদিন বললে, তোমার এনগেইজমেন্ট হচ্ছে ১৫ তারিখে, আমি মনে মনে হেসেছি, ভেবেছি, মেয়েটা আমাকে "মদন চক্রবর্তী" বানানোর প্ল্যান করছে, আমিও দেখি তুমি কিভাবে আমাকে বোকা বানাও। একটা বারের জন্যেও মনে হয়নি, তুমি সত্যিই সত্যিই কথাগুলো বলেছো। অবশ্য তখনো আমার কাছে পুরো ব্যাপারটাই একটু রহস্যময় লেগেছে। তোমার ছবি দেখালে, তারপরেও বিশ্বাস হয়নি। মনে হয়েছে, তুমি সব সাজিয়ে বলছো, আমাকে পরীক্ষা করছো।

কিন্তু মনের কোথায় যেন একটা অনিশ্চয়তার শঙ্কা খেলা করছিলো। একবার মনে হলো তুমি সিরিয়াসলি সত্য বলছো নাতো?! ১৫ তারিখ আমার পরীক্ষা ছিলো, তাই খুব বেশী ভাবার সময় আমার হাতে ছিলোনা। পরে যখন সময় হলো, তখন তোমার ফিরে আাসর সব পথ বন্ধ হয়ে গেছে।

এই সমাজ সংসারে তুমি এখন অন্য কারো। তোমার প্রতি আর কোন অধিকার নেই, কোন চাওয়া নেই, পাওয়াও নেই। কখনো তোমাকে জড়িয়ে ধরে বলতেও পারবোনা "তোমাকে ভালোবাসি"। কখনো তোমার হাত ধরে হেটে যেতে পারবোনা অনকে দূরে কোথাও। কখনো তোমাকে নিয়ে যাওয়া হবেনা পহেলা বৈশাখে। তোমার মনে আছে? সেই যে একদিন ফোনে বলেছিলাম, তোমাকে নিয়ে নববর্ষের অনুষ্ঠানে যাওয়ার কথা? বলেছিলাম, তুমি শাড়ি পড়বে, আর আমি পাঞ্জাবী? মনে পড়ে তোমার?

শাড়িতে তোমাকে অসাধারণ লাগে, ঠিক হয়তো বলেও বোঝাতে পারবোনা কতটা সুন্দর লাগে তোমাকে। আমার কৈশরে কোন একদিন স্বপ্নে দেখা সেই রাজকণ্যার মতোই, অতি মানবীয় সুন্দর লাগে। তুমি নিজেও হয়তো ওভাবে ভেবে দেখনি। তোমার হাত ধরে হেটে যেতাম লক্ষ মানুষের মিলন মেলায়। ফুটপাতের কোন সস্তা হোটেলে বসে খেতাম চা। ১৬ই ডিসেম্বর কিংবা ২১শে ফেব্রুয়ারিতে তোমাকে নিয়ে যেতাম শহীদ মিনারে। সম্ভব হলে হয়তো, আমাদের বাচ্চাকেও সাথে নিতাম। হাহাহা তোমারও কি হাসি পাচ্ছে? আমার কিন্তু ভাবতেই কিছুটা হাসি পেয়েছে। মনে মনে ভাবছো, গাছে কাঠাল গোঁফে তেল, তাইনা। আসলে হতেওতো পারতো? তাইনা?

কত স্বপ্ন, কল্পনা। আমার লিখা, "একজন মুনা আর কিছু কথা ", লিখাটা পড়েছ? আমি সেখানেই বলেছিলাম আমার ভাবনাগুলোর কথা। তোমাকে ঠিক ততটা দুঃখ বিলাসী মনে হলেও আজ তোমাকে ভীষণ কষ্ট পেতে দেখেছি। আমিও কি ভালো আছি? খুব করে চেষ্টা করছি, তোমাকে ভুলে যেতে। কিন্তু, নিজেকে কি কেউ ভুলতে পারে? আমিও হয়তো পারবোনা। কারণ তুমিতো আমারই ছিলো, আর আমারই থাকবে। ভালো থেকো প্রিয় ফুল, অনেক অনেক ভালো।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×