বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ জুঁড়ে আছে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী ভাই-বোনেরা। নিতান্তই ভুল জেনে না থাকলে, খুব সম্ভবত এদের মধ্যে হিন্দু সম্প্রদায় অন্যতম সংখ্যাগরিষ্ঠ, অন্তত সংখ্যার দিক থেকে।
ছোট বেলা থেকে আজ পর্যন্ত আমার অনেক হিন্দু বন্ধ-বান্ধব থাকলেও ধর্ম নিয়ে কখনো ওদের সাথে খোলামেলা আলোচনা হয়নি। অবশ্য বয়স অল্প থাকায় ঐ বিষয়টা কখনো মাথায়ই আসেনি। কিন্তু বাংলাদেশ তথা পুরো ভারতীয় উপমহাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস। খুব পাশাপাশি থাকার পরেও কেন যেন ধর্মের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের সাথে অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় ব্যাপারে একটু নিরব শীতলতা বরাবরই আমার চোখে পড়েছে। ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত, সেটা বুঝতে পারি।
অথচ বাংলাদেশেই, আমাদের আশে পাশে তাকালেই অনেক কিছুতেই হিন্দু ধর্ম সম্পর্কিত অনেক বিষয় চলে আসে। যেমন বিভিন্ন জায়গার নাম, ধরুন লক্ষীপুর, নারায়ণগঞ্জ, জয়দেবপুর, কালীগঞ্জ ইত্যাদি। আবার ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে শিববাড়ির মেলা, শিব মন্দির এমন কত কিছু দেখেছি। যতদূর জানি, অনেক আগে (উপমহাদেশে ইসলাম প্রচারের আগে) এই উপমহাদেশে হিন্দু ধর্মটাই প্রধান ধর্ম ছিলো। ভুল জেনে না থাকলে, এমনকি আমাদের অনেক আগের পূর্ব পুরুষরাও সম্ভবত হিন্দু ছিলো। সবকিছু মিলিয়ে হিন্দু ধর্মের / ধর্মাবলম্বীদের সাথে আমাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক, অথচ হিন্দু ধর্ম সম্পর্কে আমারা খুব বেশী জানি বলে মনে হয়না। কিন্তু জানার কৌতূহলটা আমি কখনোই দমে রাখতে পারিনি।
ব্যক্তিগতভাবে আমি বিগত ৪/৫ বছর ধরে বিভিন্ন ধর্ম নিয়ে পড়ার চেষ্টা করেছি, জানার জন্য। না, আমি আমার বিশ্বাস নিয়ে দ্বিধান্বিত নই। কেবলই জানার কৌতূহল।
যাইহোক, এই লিখাটার কারণটা একটু ভিন্ন। অতি সম্প্রতি অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে করতে আমি হিন্দু ধর্মের "ত্রিদেব" ধারণাটা সম্পর্কে জানতে পারি। যার মূল সারাংশ এমন, তিনজন প্রধান ভগবান আছেন, ব্রহ্মদেব, বিষ্ঞু এবং মহেশ বা শিভা। তাদের দায়িত্বও ভিন্ন। শুধুমাত্র ব্রহ্মদেব ছাড়া বাকি দু'জনের বেশ বড়সড় সংখ্যার অনুসারী আছেন। যে যার পছন্দমতো ভগবানকে পুজো করেন।
মজার বিষয় হলো, অনেকে আবার পৃথকভাবে রাম বা কৃষ্ঞ (দু'জনেই বিষ্ঞুদেবের অবতার) -র পুজো করেন। অন্যদিকে হনুমান বা শিভের অবতারকে পুজো করেন। পাশাপাশি মহাদেব বা শিভের ছেলে গণেশ বা কার্তিকের পুজো করেন। ব্যাপারগুলো অামার কাছে একটু কনফিউসিং মনে হয়েছে।
তাই, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোন যারা বিষয়গুলো পরিষ্কারভাবে জানেন কেবল তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। পুরোপুরি পরিষ্কার না জেনে ভুল মন্তব্য না করার অনুরোধ রইল।
১। অনেকে বলেন, বিষ্ঞু এবং শিভের মধ্যে কোন পার্থক্য নেই। তাহলে দু'টি সুর্নিদিষ্ট অনুসারীর গ্রুপ কেন হলো? উনাদের পুজোর নিয়মও ভিন্ন এটা আমি জানি। অাসলেই কি তারা ভিন্ন?
২। বাসুকি কে কেন্দ্র করে, শিভ একবার বিষ্ঞুদেবকে ত্রিশুল ছুঁড়ে মৃতপ্রায় করে ফেলেছিলেন। যদিও মহাদেব পরে নিজেই তা ত্রিশুল ফিরিয়ে নেন। আবার মহাদেব ব্রহ্মদেবেরও একটা মাথা কর্তন করেছিলেন তা ত্রিশুল দিয়ে। কারণগুলো আমি ভালো করেই জানি কেন সেটা হয়েছিলো। প্রশ্ন হলো, মহাদেবকে প্রায় সবা্র চেয়েই শাক্তিশালী মনে হয়েছে আমার। এ কারণেই কি তাকে "দেবতাদের দেবতা" বলা হয়? নাকি অন্য কোন কারণ আছে?
৩। ত্রিদেব ধারণাটা সত্যি হলে ত্রিদেব কে বাদ দিয়ে অন্যান্য দেবতাদের পুজো কেন করা হয়? কোন একক দেবতাই কি তার ভক্তকে সবকিছু (পরকালের স্বর্গের নিশ্চয়তা/ পৃথিবীতে শান্তি, সমৃদ্ধি ইত্যাদি) প্রদান করতে সক্ষম? যদি সক্ষম হয় তাহলে ত্রিদেব এর মূল প্রয়োজনীয়তা কোথায়?
৪। স্বর্গ এবং নরকের উপর আধিপত্য কার উপর অর্পিত? মোকস প্রাপ্তি বা অপ্রাপ্তির ব্যারটা কার হাতে ন্যাস্ত?
বিঃদ্রঃ প্রশ্নগুলো শুধুমাত্র জানার জন্যই জিজ্ঞেস করা। সুর্নিদিষ্ট কাউকে কোনভাবে মর্মাহত করার অভিপ্রায়ে প্রশ্নগুলো করা হয়নি। তার পরেও আমার অজ্ঞানতার কারনে কেউ কোনভাবে আমার অজান্তে মর্মাহত হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।