
দেখতে দেখতে কিভাবে যেন, সামুতে আমার ৯টা বছর পেরিয়ে গেল। প্রায় প্রতিবছর পূর্তিতেই আমার লিখায় একটা আক্ষেপ থেকেই যায়। আর সেটা হলো নিয়মিত সামুতে লিখতে না পারার কথা। অজুহাত হিসেবে বার বারই ব্যক্তিগত ব্যস্ততা, আমার ব্যক্তিগত ব্লগ এগুলোর কথা চলে আসে। আসলে ব্যাপারগুলো পুরোপুরি অসত্যও নয় আবার লোক দেখানোও নয়।
লিখার একটা অদম্য ইচ্ছে থেকেই লিখি, সেটা যেখানে বা যে ভাষাতেই হোকনা কেন। আর সবার মতোই ব্যক্তিগত জীবনে আমার কিছু বদ্ধমূল ধারনা আছে, যেগুলো আমি খুব সযত্নে লালন করি। লিখা-লিখির ব্যাপারটাও তেমনই। সবাইকে জানাতে হবে যে আমি লিখছি, সবাই আমার লিখা পড়বে এমনটা আমার কখনোও মনে হয়নি। নিতান্তই ভালো-লাগা থেকে লিখি। তবে ইদানীং আমি আমার ব্যক্তিগত ব্লগেই বেশী মনোযোগী হচ্ছি। আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও যতটা সম্ভব নিয়মিত যাচ্ছি।
যাইহোক, আশা করছি আপনার সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। সামুর সকল ব্লগার আর কর্তৃপক্ষের সবার সুন্দর, সুস্থ জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন।
কানেক্টঃ ফেইসবুক - টুইটার
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


