somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

বিজয় দিবসের ভাবনা

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্নত্যাগে আমাদের আজকের বাংলাদেশ। স্মরণ করছি সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, আর সে সকল মুক্তিযোদ্ধাদের যারা এখনো আমাদের মাঝে আছেন, অনন্য স্বাধীনতার স্বাক্ষী হয়ে। আর ব্লগের সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

প্রিয় জন্মভূমি থেকে হাজার মাইল দূরে আছি। পরিবার, পরিজন, চেনা হাজারো মুখ ক্রমশই ভুলছি। শুধু লাল-সবুজের পতাকা আর "আমার সোনার বাংলা" ভোলা হয়না কখনো, ভুলতেও চাইনা। এতটা ত্যাগের বিনিময়ে অর্জিত এই পতাকা, এই স্বাধীনতা, ভুলি কি করে? পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমৃত্যু হৃদয়ে বাংলাদেশ।

বিগত ৪৫ বছরে বাংলদেশের অর্জনের খাতা বেশ ভারী হয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি, আমার বাংলাদেশ এগিয়ে যায় অদম্য শক্তিতে। আর সে শক্তি কিন্তুু শুধু আমি বা আপনি নই বরং আমাদের আগামী প্রজন্মও। কিন্তু প্রশ্ন থেকে যায়, নতুন প্রজন্ম বা অনাগত প্রজন্মকে আমরা কেমন বাংলাদেশ দিয়ে যাচ্ছি, যেখান থেকে ওরাই এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের বাংলাদেশকে। কতটা প্রকৃত শিক্ষা পাচ্ছে আমাদের আগামী প্রজন্ম?

আজ প্রথম আলোতে স্থপতি মইনুল হোসেন স্যারের উপর লিখাটা পড়লাম। মহান বিজয় দিবসে যখন হাজারো মানুষ স্মৃতিসৌধে যাচ্ছে মুক্তিযুদ্ধের তথা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে, তখন অনেকেই হয়তো জানেন না যে কতটা অবহেলায় আর অযত্নে স্মৃতিসৌধের স্থপতি বিদায় নিয়েছেন অনেকের অগোচরে। আজ মনে পড়ে ছোটবেলায় শেখা ড. শহীদুল্লাহ স্যারের সেই বিখ্যাত উক্তি, "যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না"। মনে পড়ে ড. হুমায়ুন আজাদের লিখা কবিতার সেই ভবিষ্যৎবাণী, "জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে..."

তবে কি ভুলগুলো কেবলই আমাদের? খুব সম্ভবত। আসুন আবারো সবাই যুদ্ধে নামি, শপথ নিই ক্ষুধা আর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে পাশাপাশি থাকার। বিজয়ের চেতনাই হোক সুখী আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা। নতুন প্রজন্মকে একটা সম্ভাবনাময় দেশ উপহার দেয়ার জন্য কাজ করার এইতো সময়।

বাংলাদেশ দীর্ঘজীবি হোক।

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×